Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Dragon’s Dogma II: Deluxe Edition Skidrow Crack Windows .torrent

সেপ্টেম্বর ১৬, ২০২৬

‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

Microsoft OneDrive Portable only [Latest] Genuine

সেপ্টেম্বর ১৫, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Dragon’s Dogma II: Deluxe Edition Skidrow Crack Windows .torrent
  • ‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে’
  • Microsoft OneDrive Portable only [Latest] Genuine
  • Adobe Illustrator Crack only (x86-x64) Windows 10 Reddit
  • SUPERAntiSpyware Pro X Activated [100% Worked] x86-x64 Windows 10 Ultimate
Wednesday, September 16
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত, উত্তেজনা নতুন মোড়ে
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত, উত্তেজনা নতুন মোড়ে

জুনe ১৯, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ ও চুক্তি-পরবর্তী পদক্ষেপ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ আলোচনা স্থগিত করা হয়েছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর দক্ষিণ লেবাননে ব্যাপক পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ড সফরের কথা থাকলেও তা স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওই সফরে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরুর কথা ছিল। হোয়াইট হাউস সূত্রে এ তথ্য জানা গেছে।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে। যদিও চূড়ান্ত চুক্তি বাস্তবায়ন নিয়ে ভবিষ্যৎ আলোচনার প্রস্তুতি এখনও চলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর আওতায় সুইজারল্যান্ডের ওবুরগেন গ্রামে ৬০ দিনের একটি বিশেষ আলোচনার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু সেই প্রক্রিয়া শুরুর মাত্র দুই দিনের মাথায় বড় ধরনের ধাক্কা খেল শান্তি উদ্যোগটি। বিশ্লেষকদের মতে, ২০২৫ সালের পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান ও মধ্যপ্রাচ্যের জটিল বাস্তবতা এই পরিস্থিতির মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখনো ‘যত দ্রুত সম্ভব প্রযুক্তিগত আলোচনা শুরু করতে’ আগ্রহী। তবে বর্তমান পরিস্থিতির কারণে জেডি ভ্যান্সের পূর্বনির্ধারিত সফর আপাতত বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, ‘এই আলোচনা কখনোই সহজ ছিল না এবং এর গতিপথ আগে থেকে অনুমান করাও সম্ভব ছিল না। আপাতত ভাইস প্রেসিডেন্ট আজ রাতে রওনা হচ্ছেন না।’

মূলত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা-পাল্টা হামলার ঘটনাই ওবুরগেনের এই গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিতের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার দিনভর থেমে থেমে ইসরায়েলি গোলাবর্ষণের পর গভীর রাতে দক্ষিণ লেবাননের নাবাতিয়া শহরের কাছে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালায় হিজবুল্লাহ।

হিজবুল্লাহ দাবি করেছে, তারা সেইসব ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে যারা নাবাতিয়ার পার্শ্ববর্তী এলাকায় অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। যুদ্ধবিরতি ঘোষণার পরও ওই সীমান্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছিল বলে জানা গেছে।

এর জবাবে নাবাতিয়া শহর ও আশপাশের এলাকায় হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের এই পাল্টা হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই নতুন সংঘাত মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টাকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত উত্তেজনা নতুন মোড়ে
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleরাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে আটকা বাংলাদেশি যুবক, দেশে ফেরার আকুতি
Next Article চাকরির প্রলোভনে মারমা নারীকে গণধর্ষণ

Related Posts

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.