ঢাকার কড়াইল বস্তির সরু গলিতে আজ যেন একটু অন্যরকম আলো ছড়িয়ে পড়েছিল কারণ, সেখানে শুরু হয়েছে এক নতুন স্বপ্নের গল্প। যে স্বপ্ন প্রতিবন্ধী শিশুদের জন্য, তাদের পরিবারগুলোর জন্য, আর একটি মানবিক বাংলাদেশের জন্য।
সুবিধাবঞ্চিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আজ উদ্বোধন করা হয়েছে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচি।
এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের উদ্বোধন করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে গিয়ে তিনি শুধু আনুষ্ঠানিকতা পালন করেননি ঘুরে ঘুরে দেখেছেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি কাজ, তাদের শিক্ষাসামগ্রী, আর ছোট ছোট স্বপ্নগুলো।কেউ হয়তো ঠিকমতো কথা বলতে পারে না
কেউ হাঁটতে পারে না স্বাভাবিকভাবে তবুও তাদের চোখে ছিল একরাশ আনন্দ, আর গ্রহণযোগ্যতার প্রত্যাশা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই উদ্যোগের লক্ষ্য দেশের প্রতিটি প্রতিবন্ধী শিশুকে খুঁজে বের করা,
তাদের চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি।
তারা জানিয়েছেন, বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবার এমন জাতীয় উদ্যোগ এই প্রথম। ভবিষ্যতে এটি সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
একটি শিশুর সবচেয়ে বড় পরিচয় তার সীমাবদ্ধতা নয় তার সম্ভাবনা। আর সেই সম্ভাবনাকেই নতুন করে বাঁচিয়ে তুলতে শুরু হলো ‘শিশু স্বর্গ মডেল’। হয়তো এভাবেই বদলে যাবে হাজারো শিশুর জীবন
হয়তো কোনো একদিন, সমাজ তাদের করুণা নয় সমান অধিকার দেবে।
সর্বশেষ
- Dragon’s Dogma II: Deluxe Edition Skidrow Crack Windows .torrent
- ‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে’
- Microsoft OneDrive Portable only [Latest] Genuine
- Adobe Illustrator Crack only (x86-x64) Windows 10 Reddit
- SUPERAntiSpyware Pro X Activated [100% Worked] x86-x64 Windows 10 Ultimate
Wednesday, September 16

