Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Actual Transparent Window Free[Activated] [100% Worked] (x64) [Clean]

সেপ্টেম্বর ১৩, ২০২৬

Readiris PDF Business Portable 100% Worked x64 [Full] Tested

সেপ্টেম্বর ১২, ২০২৬

Elden Ring: Tarnished Edition FLT Release no Virus 2026

সেপ্টেম্বর ১২, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Actual Transparent Window Free[Activated] [100% Worked] (x64) [Clean]
  • Readiris PDF Business Portable 100% Worked x64 [Full] Tested
  • Elden Ring: Tarnished Edition FLT Release no Virus 2026
  • Resolume Arena Portable for PC Patch (x86x64) Patch Ultimate
  • Ori and the Blind Forest: Definitive Edition Crack Fixed Pre-Installed Updated for Windows gDrive 2026
Sunday, September 13
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»অন্যান্য»অপরাধ»চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়ি থামিয়ে ভাঙচুর গুলির নির্দেশ
অপরাধ

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়ি থামিয়ে ভাঙচুর গুলির নির্দেশ

ডিসেম্বর ৫, ২০২৫

চট্টগ্রামে একটি আবাসিক এলাকায় কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে তিন সন্ত্রাসী অস্ত্র নিয়ে এসে এই হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় গাড়িতে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা (আরও) মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন উপস্থিত ছিলেন। তাবে তারা অক্ষত আছেন। হামলার সময় এক সন্ত্রাসী আরেকজনকে গুলি করার নির্দেশ দিলেও গুলির কোনো ঘটনা ঘটেনি।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বৃহস্পতিবার বিকালে যুগান্তরকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলের বেশকিছু ফুটেজও তারা সংগ্রহ করেছেন। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান খান আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশে একটি প্রাইভেট কারে রওয়ানা দেন। তার সঙ্গে সহকারী রাজস্ব কর্মকর্তা বদরুল আরেফিনও ছিলেন। গাড়িটি ১ নম্বর রোডে পৌঁছলে মোটরসাইকেলে তিন সন্ত্রাসী এসে হঠাৎ তাদের গাড়ির গতিরোধ করে। তারা ওই কারের পাশের গ্লাস ভাঙচুর করতে থাকে। এ সময় একজন সন্ত্রাসী আরেকজনকে বারবার ‘গুলি কর, ‘গুলি কর’, বলে নির্দেশ দিচ্ছিল। গাড়িতে থাকা রাজস্ব কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, হামলাকারীদের আচরণ ছিল আক্রমণাত্মক। তবে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকায় গুলি না করেই একপর্যায়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। দুই রাজস্ব কর্মকর্তার কেউ আহত হননি।

কাস্টমস সূত্র জানিয়েছে, কাস্টমসের এআইআর শাখাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, শুল্ক ফাঁকি রোধে এই শাখা কাজ করে থাকে। এ ধরনের ঘটনায় প্রায়ই কর ফাঁকিবাজদের বিরুদ্ধে পণ্য আটকে মামলা দেওয়া হয়। এ কারণেই ওই শাখার রাজস্ব কর্মকর্তার ওপর ক্ষোভ ছিল অসাধু কিছু গোষ্ঠীর। এরই মধ্যে এ ধরনের ঘটনায় তাকে হুমকিধমকি দেওয়া হচ্ছিল। ৬ অক্টোবর হুমকির ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন আরও আসাদুজ্জামান খান। ধারণা করা হচ্ছে, হুমকি দেওয়া ওই চক্রটিই তাদের গাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কাস্টমস কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleশাজাহান খানের মেয়ের নামে দুদকের মামলা
Next Article ‘৫৪ বছরে নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় গিয়ে জনগণকে ভুলে গেছেন’

Related Posts

প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত মা-ছেলে

জুনe ৩০, ২০২৬

আদালতে বোনের বদলে বোন হাজির, ৩ দিনের রিমান্ডে নারী

মে ১৮, ২০২৬

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

মে ১১, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.