Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Actual Transparent Window Free[Activated] [100% Worked] (x64) [Clean]

সেপ্টেম্বর ১৩, ২০২৬

Readiris PDF Business Portable 100% Worked x64 [Full] Tested

সেপ্টেম্বর ১২, ২০২৬

Elden Ring: Tarnished Edition FLT Release no Virus 2026

সেপ্টেম্বর ১২, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Actual Transparent Window Free[Activated] [100% Worked] (x64) [Clean]
  • Readiris PDF Business Portable 100% Worked x64 [Full] Tested
  • Elden Ring: Tarnished Edition FLT Release no Virus 2026
  • Resolume Arena Portable for PC Patch (x86x64) Patch Ultimate
  • Ori and the Blind Forest: Definitive Edition Crack Fixed Pre-Installed Updated for Windows gDrive 2026
Sunday, September 13
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»বগুড়ায় ছাত্র আন্দোলনে গুলি, হাসিনাসহ ৪৭২ জনের বিরুদ্ধে মামলা
জাতীয়

বগুড়ায় ছাত্র আন্দোলনে গুলি, হাসিনাসহ ৪৭২ জনের বিরুদ্ধে মামলা

অক্টোবর ২৪, ২০২৫

বগুড়ায় গত বছরের ৩ আগস্ট দুপুরে শহরের বড়গোলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালিয়ে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৭২ জনের নাম উল্লেখ করে ৪৭২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বগুড়া শহরের নাটাইপাড়ার মিজানুর রহমানের ছেলে ও সরকারি আজিজুল হক কলেজে উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আরাফ বুধবার সদর থানায় এ মামলা করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার ওসি হাসান বাসির এ মামলার সত্যতা নিশ্চিত করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাবেক এমপি সুরাইয়া নিগার সুলতানা ডরথী, শাহাজাদী আলম লিপি, মহিলা লীগ নেত্রী বিলাসী রানী, স্বপ্না চৌধুরী, সাবেক এমপি খাদিজা খাতুন শেফালী, সুমি শাহ, সাবেরাত ইসলাম মুন্নি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সামির হোসেন মিশু, সেক্রেটারি ডা. শাফি মোহায়মের, সদস্য ডা. লোকমান হোসেন জুয়েল, যুব মহিলা লীগের রূপালী আক্তার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সারিয়াকান্দির আওয়ামী লীগ নেতা রাজু ওরফে এসি রাজু, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাবেক কাউন্সিলর আবদুল মতিন সরকার, তার ভাই সোহাগ সরকার, ওমর সরকার, তুফান সরকার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মহিদুল ইসলাম জয়, সাবেক আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান আকন্দ, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সাবেক কাউন্সিলর ইব্রাহিম হোসেন, যুবলীগ নেতা জাকারিয়া আদিল, সাবেক কাউন্সিলর মোস্তাকিম রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সার্জিস আহমেদ টিপু, ছাত্রলীগ নেত্রী আসমাউল হোসনা, জেলা কৃষক লীগ সভাপতি আলমগীর হোসেন বাদশা প্রমুখ।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, গত ২০২৪ সালের ৩ আগস্ট দুপুরে শহরের বড়গোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল করছিলেন। এ সময় শেখ হাসিনাসহ প্রধান ১০ জন আসামির নির্দেশে অন্যরা রড, কাঠের বাটাম, হকিস্টিক, চাপাতি, ককটেল, বন্ধুকসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। কয়েকজন আসামি মিছিল লক্ষ্য করে এলোপাতাড়িভাবে ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলি করেন।

অন্য আসামিরা গুলি করলে বাদীর (মো. আরাফ) শরীরে ৪৩টি গুলিবিদ্ধ হয়। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে দুজন চিকিৎসক আসামি তাকে বের করেন দেন। পরবর্তীতে শহরের চেলোপাড়ায় সরকার ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এদিকে এ মামলার ব্যাপারে বগুড়া সদর থানার ওসি হাসান বাসিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি শুধু মামলার সত্যতা নিশ্চিত করেন। এছাড়া তিনি এ মামলা সংক্রান্ত কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleসুন্দরবনে রাসপূজায় পুণ্যার্থীদের যাতায়াতে কঠোর নিরাপত্তা
Next Article উপদেষ্টা মাহফুজ ও আসিফ কি নির্বাচনে অংশ নেবেন?

Related Posts

পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সংসদে জবাব দিলেন মন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপ, ছত্রভঙ্গ সমাবেশ

জুলাই ১৪, ২০২৬

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির আন্দোলনে প্রভাব বিস্তারের’ অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.