Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

SUPERAntiSpyware Pro X Activated [100% Worked] x86-x64 Windows 10 Ultimate

সেপ্টেম্বর ১৪, ২০২৬

Manual Wind 2026 WEB-DL QxR M𝐚gn𝐞t L𝐢nk

সেপ্টেম্বর ১৩, ২০২৬

জেসিআই বাংলাদেশ টিওয়াইপি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

সেপ্টেম্বর ১৩, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • SUPERAntiSpyware Pro X Activated [100% Worked] x86-x64 Windows 10 Ultimate
  • Manual Wind 2026 WEB-DL QxR M𝐚gn𝐞t L𝐢nk
  • জেসিআই বাংলাদেশ টিওয়াইপি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
  • Actual Transparent Window Free[Activated] [100% Worked] (x64) [Clean]
  • Readiris PDF Business Portable 100% Worked x64 [Full] Tested
Monday, September 14
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»রাজনীতি»বিদেশি তাঁবেদার থেকে দেশ রক্ষার সুযোগ তৈরি হয়েছে: রেজাউল করিম
রাজনীতি

বিদেশি তাঁবেদার থেকে দেশ রক্ষার সুযোগ তৈরি হয়েছে: রেজাউল করিম

অক্টোবর ২১, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, গত ৫৩ বছর আমাদের অনেকের চিন্তার ব্যবধানের কারণে আমরা পরগাছার মতো অন্যের ওপর ভর করে চলেছি। ইসলাম নামের গাছকে মাথা উঁচু করে দাঁড় করানোর চিন্তা অনেকে করি নাই।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে একটি ক্ষেত্র তৈরি হয়েছে। দেশ রক্ষা, মানবতার কল্যাণের পক্ষে ও বিদেশি তাবেদার থেকে দেশকে রক্ষা করার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে আমরা যারা ইসলামী দল করি তারা ঘোষণা দিয়েছি আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দেব। এ ঘোষণার পর এক শ্রেণির লোকের মাথা খারাপ হয়ে গেছে। এখন মাথা খারাপের দলেরা কিছু হুজুরকে কেনার প্রস্তাব দিতেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে ভোলা জেলা পরিষদ হল রুমে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের আয়োজনে ‘ইসলামী সমাজ ব্যবস্থা ও কল্যাণ রাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সারা দেশে ইসলামের পক্ষে যে সুযোগ তৈরি হয়েছে তা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ধিক্কার জানাবে। সারা দেশে সফর করার পর আমার যেটা মনে হয়; আমরা যদি সবাই মিলে এক কণ্ঠে আওয়াজ তুলতে পারি তাহলে চোর, চাঁদাবাজ, খুনি, জালেম এবং বিদেশিদের তাঁবেদার আমাদের দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে, এটি হাতছাড়া করা যাবে না।

মুফতি রেজাউল করিম বলেন, এ দেশে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে আবার আজানের শব্দে বাচ্চারা ঘরে যায়। এ দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশে গত ৫৩ বছর যারা যেই নীতি আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে তার নাম হলো মানবরচিত কুফরিতন্ত্র। এদের পরিচালনায় আমাদের দেশ বিশ্বের মধ্যে দুর্নীতি ও চোরের দিক থেকে পাঁচবার প্রথম হয়েছে। এরা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছে। গত ফ্যাসিস্ট হাসিনা সরকার বলেছে ‘হাসিনা পালায় না’ আল্লাহর কুদরতে ভাত পাক করেও খেয়েও যেতে পারেনি। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

সভায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের সভাপতি মুফতি ইয়াসিন নবীপুরির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা শফিউদ্দীন, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবু সালেহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মাওলানা কামাল উদ্দিন, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রেজাউল করিম বোরহানী প্রমুখ।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleসুপারশপকে ভোক্তা-বান্ধবরূপে গড়ার আহবান
Next Article ব্রাহ্মণবাড়িয়ায় রসমালাই খেয়ে শিশুসহ হাসপাতালে ৫

Related Posts

প্রধানমন্ত্রীর চীন সফরে থাকছেন তথ্যমন্ত্রীও

জুনe ২৩, ২০২৬

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

জুনe ২৩, ২০২৬

বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.