Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Dragon’s Dogma II: Deluxe Edition Skidrow Crack Windows .torrent

সেপ্টেম্বর ১৬, ২০২৬

‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

Microsoft OneDrive Portable only [Latest] Genuine

সেপ্টেম্বর ১৫, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Dragon’s Dogma II: Deluxe Edition Skidrow Crack Windows .torrent
  • ‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে’
  • Microsoft OneDrive Portable only [Latest] Genuine
  • Adobe Illustrator Crack only (x86-x64) Windows 10 Reddit
  • SUPERAntiSpyware Pro X Activated [100% Worked] x86-x64 Windows 10 Ultimate
Wednesday, September 16
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলার অভিযোগ
আন্তর্জাতিক

ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলার অভিযোগ

জুনe ২৫, ২০২৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিশতোয়া জেলায় পুলিশের ওপর হামলা, থানা ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এক মেজরসহ প্রায় ৪০ সেনাসদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে রয়েছেন ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল এন অরুণ গান্ধী, মেজর বিকাশ শর্মা এবং নায়েব সুবেদার শঙ্কর গুর্খে। এছাড়া আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় সেনাসদস্যের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

এফআইআরে অভিযোগ করা হয়েছে, সেনাসদস্যরা আথোলি থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্য ও সরকারি কর্মকর্তাদের মারধর করেন এবং থানার সম্পত্তি ভাঙচুর করেন।

পুলিশের দাবি, হামলায় আহতদের মধ্যে রয়েছেন আথোলির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) বিজয় কুমার ভগত এবং থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) অমৃত কাটোচ।

এসএইচও অমৃত কাটোচের দায়ের করা এফআইআরে বলা হয়, তিনি পাদ্দারের ব্লক উন্নয়ন কার্যালয়ে জেলা কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় সেনাসদস্যরা থানায় হামলা চালায়।

এফআইআর অনুযায়ী, থানায় সহিংসতার খবর পেয়ে তিনি দ্রুত ফিরে এলে মেজর বিকাশ শর্মার নেতৃত্বে সেনাসদস্যরা তার ওপর হামলা চালান। এ সময় তার ইউনিফর্মের শার্ট ছিঁড়ে ফেলা হয় এবং ডিএসপি বিজয় কুমার ভগতকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের ভাষ্য, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত এবং এতে একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।

এফআইআরে আরও বলা হয়েছে, সেনাসদস্যরা লাঠি, লোহার রড ও সার্ভিস অস্ত্র নিয়ে প্রধান ফটক ও সীমানা প্রাচীর টপকে জোরপূর্বক থানায় প্রবেশ করেন।

প্রতিবেদন অনুযায়ী, কিশতোয়ারের সহকারী আঞ্চলিক পরিবহন কর্মকর্তা (এআরটিও) সেনাবাহিনীর একটি গাড়ি জব্দ করার পর এই উত্তেজনার সূত্রপাত ঘটে। হামলার সময় এআরটিও ও তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তারাও আক্রান্ত হন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও দাবি করেছে, হামলাকারীরা এআরটিওর সরকারি গাড়ি, এসএইচও ও এসডিপিওর সরকারি যানবাহন ভাঙচুর করে এবং থানার প্রধান ফটক ক্ষতিগ্রস্ত করে ব্যাপক সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করে।

এফআইআরে বলা হয়েছে, সেনাসদস্যদের উদ্দেশ্য ছিল কর্তব্যরত পুলিশ সদস্যদের গুরুতরভাবে আহত করা, এমনকি হত্যার চেষ্টা করা। ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী তদন্ত ও আইনি প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করবে এবং যৌথ তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলার অভিযোগ
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleকুমিল্লায় মানববন্ধনের পর স্কুলশিক্ষার্থীকে গুলি
Next Article যমুনায় গোসলে নেমে প্রাণ গেল ২ মাদ্রাসাছাত্রের

Related Posts

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.