Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Dragon’s Dogma II: Deluxe Edition Skidrow Crack Windows .torrent

সেপ্টেম্বর ১৬, ২০২৬

‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

Microsoft OneDrive Portable only [Latest] Genuine

সেপ্টেম্বর ১৫, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Dragon’s Dogma II: Deluxe Edition Skidrow Crack Windows .torrent
  • ‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে’
  • Microsoft OneDrive Portable only [Latest] Genuine
  • Adobe Illustrator Crack only (x86-x64) Windows 10 Reddit
  • SUPERAntiSpyware Pro X Activated [100% Worked] x86-x64 Windows 10 Ultimate
Wednesday, September 16
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»অন্যান্য»অপরাধ»মানবতার আড়ালে হরিলুট: ঢাকা আহছানিয়া মিশন কি লুটেরাদের অভয়ারণ্য?
অপরাধ

মানবতার আড়ালে হরিলুট: ঢাকা আহছানিয়া মিশন কি লুটেরাদের অভয়ারণ্য?

মে ১০, ২০২৬

হাসপাতালের ময়লাও ছাড়ে না জলিল সিন্ডিকেট,আহ্ছানিয়া মিশনে তুঘলকি কাণ্ড

স্টাফ রিপোর্টার, ১০ মে ২০২৬
“সৃষ্টির সেবা ও স্রষ্টার সন্তুষ্টি”—এই মহৎ দর্শনকে ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা আহ্ছানিয়া মিশন। এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পরম আশ্রয়ের নাম হিসেবে দীর্ঘকাল আস্থার প্রতীক ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, সেই পবিত্র লক্ষ্য আজ ধুলোয় মিশতে বসেছে; মানবতার সেবায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এখন একদল সুযোগ সন্ধানী ও মতলববাজ সিন্ডিকেটের লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে। যে মিশনের ক্যানসার হাসপাতাল হওয়ার কথা ছিল আর্তনাদ মোচনের কেন্দ্র, সেখানে এখন চলছে অর্থ আত্মসাৎ,স্বজনপ্রীতি আর সম্পদের হরিলুট। সাবেক প্রেসিডেন্টের তিল তিল করে গড়া সম্পদ আজ গিলে খাচ্ছে এক প্রভাবশালী চক্র, যেখানে সেবার চেয়ে ব্যক্তিগত বিলাসিতাই বড় হয়ে দাঁড়িয়েছে। ফলে যে আলোকবর্তিকা নিয়ে মিশনের যাত্রা শুরু হয়েছিল, তা আজ দুর্নীতির কালো মেঘে ঢাকা পড়ে গেছে। এই নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব –
মানবতার সেবার আড়ালে ঢাকা আহ্ছানিয়া মিশনে (ডাম) জেঁকে বসেছে এক শক্তিশালী সিন্ডিকেট। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির বর্তমান নীতি-নির্ধারকদের অনিয়ম ও দুর্নীতির কারণে ধ্বংসের মুখে পড়ছে এর ঐতিহ্য ও সম্পদ।
‘চিকিৎসা বিলাস’ ও সিন্ডিকেটের থাবা
প্রতিষ্ঠানের অর্থ নিজের শারীরিক চিকিৎসায় ব্যয়ের এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্তমান প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান। সূত্রমতে, তিনি ডামের তহবিল থেকে চিকিৎসার নামে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই লুটপাটের রাজত্বে তাঁর প্রধান সহযোগী হিসেবে নাম এসেছে ডা. এম জলিল ও ডা. মোহাম্মদ খলিলের। অভিযোগ রয়েছে, সাবেক প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তি এই ‘গোলাম-জলিল-খলিল’ চক্রটি নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে খাচ্ছে।
সম্পদের হরিলুট ও আত্মীয়করণ
ডামের কর্মকাণ্ডে স্বচ্ছতা এখন অতীত। চট্টগ্রামের মূল্যবান জমি বিক্রি করে অর্থ আত্মসাৎ এবং ক্যান্সার হাসপাতালের বর্জ্য বিক্রির টাকা পকেটে ভরার মতো গুরুতর অভিযোগ উঠেছে ডা. জলিল সিন্ডিকেটের বিরুদ্ধে। এছাড়া হাসপাতালের সরঞ্জাম ও ড্রেসের দাম অস্বাভাবিক বাড়িয়ে ৭০০ টাকার পোশাক ১২০০ টাকা দেখান হয় এছাড়াও রয়েছে অদৃশ্য ব্যয় যেখানে এক কোটি টাকার কাজের কোনো হদিস নেই।
আত্মীয়করণ: নিজের আত্মীয়-স্বজনদের নিয়োগ দিয়ে হাসপাতালটিকে ‘একান্নবর্তী পরিবার’ বানিয়েছেন জলিল। এমনকি তার ছত্রছায়ায় থাকা এক প্রকৌশলীর বিরুদ্ধে মাদকাসক্তি ও দুর্ব্যবহারের অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
রাজনৈতিক চক্রান্ত ও দখলদারি
অভিযোগ উঠেছে, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের (বর্তমানে কারাবন্দী) সাথে আঁতাত করে সাবেক প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমকে সরিয়ে পদ দখল করেন ড. গোলাম রহমান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শুরু করেন শুদ্ধি অভিযান—কাজী রফিকুলের অনুসারীদের অপমান করে বিদায় করা এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলার ষড়যন্ত্র করা এখন ডামের নিয়মিত চিত্র। এছাড়া সাতক্ষীরা অঞ্চলের কর্মীদের একচ্ছত্র আধিপত্যের কারণে অন্য জেলার কর্মীরা বর্তমানে কোণঠাসা।
অভিযুক্তদের তালিকায় যারা
ডামের অভ্যন্তরে সমালোচনা ও ক্ষোভ থাকলেও মুখ খোলার সাহস পাচ্ছেন না কেউ। তবে দুর্নীতির এই চক্রে সরাসরি অভিযুক্ত হিসেবে উঠে এসেছে প্রফেসর ড. গোলাম রহমান (প্রেসিডেন্ট)
ডা. এম এ জলিল (ট্রেজারার),ডা. মোহাম্মদ খলিল (ভিপি), মো: রফিকুজ্জামান রফিক (কোম্পানি সেক্রেটারি ও অডিট ঠিকাদার), আবুল কালাম আজাদ (হিসাব রক্ষক)
মানবতার ফেরিওয়ালা সেজে এই চক্রটি ঢাকা আহ্ছানিয়া মিশনের সম্পদ বিক্রি করে তা কোথায় সরিয়ে ফেলছে, তা এখন ডামের সাধারণ কর্মী ও সুধী মহলের প্রধান প্রশ্ন। জনমনে ক্ষোভ থাকলেও এই সিন্ডিকেটের দাপটে বর্তমান প্রশাসন নিশ্চুপ।

আহছানিয়া মিশন মানবতা লুটেরা হরিলুট
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleযুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে ইরানের পাল্টা জবাব
Next Article উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র উপদেষ্টা

Related Posts

আদালতে বোনের বদলে বোন হাজির, ৩ দিনের রিমান্ডে নারী

মে ১৮, ২০২৬

কেরানীগঞ্জে ৮ লাখ টাকার জালনোটসহ দুইজন গ্রেফতার

মে ৫, ২০২৬

মানবপাচার ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এপ্রিল ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.