Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Ableton Live Free[Activated] [Clean] (x64)

সেপ্টেম্বর ১৬, ২০২৬

Dragon’s Dogma II: Deluxe Edition Skidrow Crack Windows .torrent

সেপ্টেম্বর ১৬, ২০২৬

‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে’

সেপ্টেম্বর ১৫, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Ableton Live Free[Activated] [Clean] (x64)
  • Dragon’s Dogma II: Deluxe Edition Skidrow Crack Windows .torrent
  • ‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে’
  • Microsoft OneDrive Portable only [Latest] Genuine
  • Adobe Illustrator Crack only (x86-x64) Windows 10 Reddit
Wednesday, September 16
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»শিক্ষার্থীকে শাসন করতেই স্কুলে হামলা, শিক্ষিকা আহত
সারাদেশ

শিক্ষার্থীকে শাসন করতেই স্কুলে হামলা, শিক্ষিকা আহত

জুনe ২৬, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষার্থীকে শাসন করাকে কেন্দ্র করে বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষিকাকে টেনেহিঁচড়ে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চর কুড়লিয়া গ্রামের সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে এ ঘটনা ঘটে।

আহত সহকারী শিক্ষিকা ঝর্ণা খাতুন সাথী (২৫) বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার গলায় ওড়না পেঁচিয়ে বিদ্যালয় থেকে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে গিয়ে মারধর করেন। এ ঘটনায় বিদ্যালয়ের অধ্যক্ষের মা ও বোনও আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার আসামিরা হলেন— উজ্জ্বল মাল, বাসিদ মাল, বাদশা মাল, লিপি খাতুন ও বর্ষা খাতুন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মামা উজ্জ্বল মালকে সঙ্গে নিয়ে ৬-৭ জন লাঠিসোঁটা হাতে বিদ্যালয়ে প্রবেশ করেন। তারা অধ্যক্ষ সেলিম রেজাকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে তার মা ও বোনকে হুমকি দেওয়ার পাশাপাশি মারধর করেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত বিদ্যালয়ে না আসা এবং পড়াশোনায় অমনোযোগী হওয়ায় বৃহস্পতিবার সকালে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধমক দিয়ে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার নির্দেশ দেন অধ্যক্ষ সেলিম রেজা। এতে শিক্ষার্থীটি অপমানবোধ করে বাড়ি চলে যায়।

পরে বেলা ১১টার দিকে ওই শিক্ষার্থীর মামা উজ্জ্বল মাল ও তার পরিবারের সদস্যরা বিদ্যালয়ে এসে অধ্যক্ষকে খুঁজতে থাকেন।

এ সময় সহকারী শিক্ষিকা ঝর্ণা খাতুন সাথী বাধা দিতে এগিয়ে এলে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলাকারীরা তার গলায় ওড়না পেঁচিয়ে বিদ্যালয় থেকে রাস্তায় টেনে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের অন্য শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিদ্যালয়ের অধ্যক্ষ সেলিম রেজা বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই উজ্জ্বল মাল বিভিন্নভাবে তাদের হয়রানি করে আসছিলেন। কোনো না কোনো অজুহাতে তিনি প্রায়ই বিদ্যালয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতেন।

তিনি আরও বলেন, “তার ভাগ্নি নিয়মিত স্কুলে না আসায় আমি তাকে শাসন করে ক্লাসে উপস্থিত থাকতে বলি। কিন্তু বিষয়টি না বুঝেই তারা বিদ্যালয়ে এসে শিক্ষকসহ আরও কয়েকজনের ওপর হামলা চালান।”

ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন না বলেও জানান অধ্যক্ষ। এ ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

আহত শিক্ষিকা ঝর্ণা খাতুন সাথী বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী থানায় পাঁচজনকে আসামি করে লিখিত এজাহার দেন। পরে পুলিশ এজাহারের ভিত্তিতে মামলা রুজু করে।

এ বিষয়ে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযুক্ত উজ্জ্বল মালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। আহত শিক্ষিকার দায়ের করা এজাহারের ভিত্তিতে রাতেই মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, শিক্ষার্থীকে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণে শাসন করাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

শিক্ষার্থীকে শাসন করতেই স্কুলে হামলা শিক্ষিকা আহত
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleইসরায়েলকে লেবানন থেকে সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের
Next Article প্রেম করে বিয়ে করায় অন্তঃসত্ত্বা তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ, ভাই-ভাবি গ্রেপ্তার

Related Posts

‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.