Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

SUPERAntiSpyware Pro X Activated [100% Worked] x86-x64 Windows 10 Ultimate

সেপ্টেম্বর ১৪, ২০২৬

Manual Wind 2026 WEB-DL QxR M𝐚gn𝐞t L𝐢nk

সেপ্টেম্বর ১৩, ২০২৬

জেসিআই বাংলাদেশ টিওয়াইপি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

সেপ্টেম্বর ১৩, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • SUPERAntiSpyware Pro X Activated [100% Worked] x86-x64 Windows 10 Ultimate
  • Manual Wind 2026 WEB-DL QxR M𝐚gn𝐞t L𝐢nk
  • জেসিআই বাংলাদেশ টিওয়াইপি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
  • Actual Transparent Window Free[Activated] [100% Worked] (x64) [Clean]
  • Readiris PDF Business Portable 100% Worked x64 [Full] Tested
Monday, September 14
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»শেরপুরে সংঘর্ষে এক যুবকের মৃত্যু, ইউপি সদস্যের বাড়িতে আগুন
সারাদেশ

শেরপুরে সংঘর্ষে এক যুবকের মৃত্যু, ইউপি সদস্যের বাড়িতে আগুন

মে ১৮, ২০২৬

শেরপুরের শ্রীবরদী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর ক্ষুব্ধ এলাকাবাসী এক ইউপি সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য চার নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম মাদারপুর এলাকার কালু মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন মাহালম, শরিফ, শামিম, নজরুল, আজিরন ও হাজেরা—তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ মে) মাদারপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় এক পথচারী আহত হন। ওই ব্যক্তিকে আশরাফুল ইসলামের স্ত্রী ও স্বজনরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আশরাফুল তার স্ত্রীকে মারধর করেন।

এর পরদিন খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূরুল আমিন বিষয়টি জানতে গেলে তার সঙ্গে আশরাফুলের কথা-কাটাকাটি হয়। পরে রাতে ইউপি সদস্য ও তার সমর্থকদের বিরুদ্ধে আশরাফুলের বাড়িতে হামলা, ভাঙচুর এবং একটি ভ্যানগাড়ি ও বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ ওঠে।

এর জেরে সোমবার সকালে আশরাফুল ও ইউপি সদস্য নূরুল আমিনের ছেলের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে গুরুতর আহত আশরাফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ইউপি সদস্য নূরুল আমিনের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়ির কয়েকটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে যায়।

স্থানীয়দের দাবি, ইউপি সদস্য নূরুল আমিন ও কালু মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত।

নিহতের স্বজন ফুল বানু অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে নূরুল আমিন ও তার লোকজন হয়রানি করে আসছিল। হামলা, মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।

ঘটনার পর ইউপি সদস্য নূরুল আমিন ও তার পরিবারের সদস্যরা পালিয়ে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার নারীসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউপি সদস্যের এক যুবকের মৃত্যু বাড়িতে আগুন শেরপুরে সংঘর্ষে
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleইরানের আঘাতে ইরাক জুড়ে আতঙ্ক, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
Next Article নদীতে গোসলে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.