Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Dragon’s Dogma II: Deluxe Edition Skidrow Crack Windows .torrent

সেপ্টেম্বর ১৬, ২০২৬

‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

Microsoft OneDrive Portable only [Latest] Genuine

সেপ্টেম্বর ১৫, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Dragon’s Dogma II: Deluxe Edition Skidrow Crack Windows .torrent
  • ‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে’
  • Microsoft OneDrive Portable only [Latest] Genuine
  • Adobe Illustrator Crack only (x86-x64) Windows 10 Reddit
  • SUPERAntiSpyware Pro X Activated [100% Worked] x86-x64 Windows 10 Ultimate
Wednesday, September 16
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»সাদা বক পোষ মানালেন বাউফলের হেমায়েত
সারাদেশ

সাদা বক পোষ মানালেন বাউফলের হেমায়েত

অক্টোবর ২৬, ২০২৫

একটি সাদা বক পোষ মানিয়ে আলোচনার ঝড় তুলেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর বাজারের ব্যবসায়ী হেমায়েত উদ্দিন। বিশেষ কোনো কেরামতিতে নয়, আহত একটি বকের ছানাকে উদ্ধারের পর যত্ন-পরিচর্যার পর সুস্থ করে পোষ মানালেন তিনি। এখন বকটি হেমায়েত উদ্দিনের সঙ্গ ছাড়া কিছুই যেন বোঝে না।

হাট-বাজারের হাকডাক আর মানুষের ভিড় উপেক্ষা করে সাদা বকটি নির্ভয়ে দাঁড়িয়ে থাকে তার দোকানের সামনে। এমন দৃশ্য দেখে হেমায়েত উদ্দিনের দোকানের সামনে ভিড় করেন উৎসুক মানুষ।

হেমায়েত উদ্দিন (৩৮) নুরাইনপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রায় চার বছর ধরে বাজারের মসজিদের সামনে স্টেশনারির ব্যবসা করছেন। গত চার মাস ধরে তার দোকানেই বসবাস করছে বকটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে ‘বকের বাড়ি’ নামে পরিচিত নুরাইনপুর বাজারসংলগ্ন খানবাড়ির একটি গাছ থেকে চার মাস আগে ঝড়ে আঘাতে নীচে পড়ে যায় একটি বকের ছানা। তখন একটি গুইসাপ সেটিকে আক্রমণ করলে স্থানীয় ব্যবসায়ী হেমায়েত উদ্দিন এগিয়ে এসে বকের ছানাটিকে উদ্ধার করেন। এরপর পরম যত্নে পরিচর্যা করে নিজের সন্তানের মতো বক ছানাটিকে সুস্থ করে তোলেন তিনি।

রোববার সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, বকটি কখনও দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, কখনও দোকানের ছাউনিতে গিয়ে বসে। কিছুক্ষণ পর আবার হেমায়েত উদ্দিনের চেয়ারের হাতলে এসে বসে পড়ে। মানুষের উপস্থিতিতে কোনো ভয় ভীতি নেই তার। দোকানের কোনো কিছু নষ্ট করে না, এমনকি নির্দিষ্ট জায়গায় মলত্যাগ করে। যেন নিয়মশৃঙ্খলা জানা এক পরিবারের সদস্য।

হেমায়েত উদ্দিন সাংবাদিকদের বলেন, বকটি পাওয়ার পর থেকে কখনও বেঁধে রাখিনি। সব সময় দোকানের আশপাশেই থাকে, দূরে কোথাও যায় না। ওর ক্ষুধা পেলে আমি বুঝতে পারি, টুপি বা পাঞ্জাবি ধরে খুনসুটি করে। তখন মাছ খাওয়াই। ছোট মাছ কিনে ফ্রিজে রেখে দিই, ফ্রিজ থেকে এনে নরমাল করে খাওয়াই। কখনও নিজেই জাল ফেলে মাছ ধরে আনি। অসুস্থ হলে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াই, তাতেই ভালো হয়ে যায়। শিশুর মতো যত্ন নিতে হয় ওকে। রাতে দোকানেই থাকে।

নুরাইনপুর বাজারের একাধিক ব্যবসায়ী  বলেন, মানুষ আর বকের এমন বন্ধুত্ব আগে দেখিনি। প্রতিদিন বাজারে এলে বকটিকে হেমায়েতের দোকানে দেখা যায়। ওর যত্ন নেওয়ার ধরনটা সত্যিই অবাক করার মতো।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleসালিশের নামে প্রকাশ্যে শিক্ষার্থীসহ ৫ জনের মাথা ন্যাড়া করলেন ইউপি সদস্য
Next Article ডিবি পরিচয়ে নারীর সঙ্গে সম্পর্ক, কফিতে ওষুধ মিশিয়ে সর্বস্ব লুট

Related Posts

‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.