Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Actual Transparent Window Free[Activated] [100% Worked] (x64) [Clean]

সেপ্টেম্বর ১৩, ২০২৬

Readiris PDF Business Portable 100% Worked x64 [Full] Tested

সেপ্টেম্বর ১২, ২০২৬

Elden Ring: Tarnished Edition FLT Release no Virus 2026

সেপ্টেম্বর ১২, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Actual Transparent Window Free[Activated] [100% Worked] (x64) [Clean]
  • Readiris PDF Business Portable 100% Worked x64 [Full] Tested
  • Elden Ring: Tarnished Edition FLT Release no Virus 2026
  • Resolume Arena Portable for PC Patch (x86x64) Patch Ultimate
  • Ori and the Blind Forest: Definitive Edition Crack Fixed Pre-Installed Updated for Windows gDrive 2026
Sunday, September 13
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»Uncategorized»হঠাৎ হৃৎস্পন্দন বেড়ে যাওয়া ভয়াবহ রোগের ইঙ্গিত নয় তো?
Uncategorized

হঠাৎ হৃৎস্পন্দন বেড়ে যাওয়া ভয়াবহ রোগের ইঙ্গিত নয় তো?

নভেম্বর ৩, ২০২৫

হঠাৎ হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এটি কি শুধুই মানসিক চাপের কারণে হওয়া প্যানিক অ্যাটাক, নাকি হৃদযন্ত্রের ছন্দের সমস্যা—যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন (এএফ)? দুটো অবস্থার উপসর্গ অনেকটা মিল থাকলেও, গুরুত্ব ও চিকিৎসা একেবারে আলাদা।

মণিপাল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. কেশব আর হিন্দুস্তান টাইমসকে বলেন, প্যানিক অ্যাটাক ও অ্যাট্রিয়াল ফিব্রিলেশন—দু’টিতেই হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যাওয়া, মাথা ঘোরা এবং প্রবল ভয়ের অনুভূতি দেখা দিতে পারে। তবে মূল পার্থক্য হলো, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে হৃদয়ের বৈদ্যুতিক সংকেতে সমস্যা দেখা দেয়, যা স্ট্রোক বা হার্ট ফেইলিওরের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে, প্যানিক অ্যাটাক মানসিক চাপের ফল, যা সাধারণত প্রাণঘাতী নয়।

অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কী?

হৃদয়ের অনিয়মিত বৈদ্যুতিক সংকেতের কারণে পালস অনিয়মিত ও দ্রুত হয়ে যায়। এটি সাধারণত বয়স্ক, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগী, কিংবা যাদের আগে স্ট্রোক হয়েছে, তাদের মধ্যে বেশি দেখা যায়। 

প্রধান লক্ষণ:

> দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন

> মাথা ঘোরা বা বমিভাব

> অস্বাভাবিক ক্লান্তি

> শ্বাসকষ্ট

চিকিৎসা না নিলে এটি স্ট্রোক বা হার্ট ফেইলিওরের কারণ হতে পারে।

প্যানিক অ্যাটাক কীভাবে হয়?

এটি হঠাৎ তীব্র ভয় বা আতঙ্কের প্রতিক্রিয়া, যা সাধারণত কয়েক মিনিট স্থায়ী হয়। মানসিক চাপ, পরীক্ষার ভয়, আবেগীয় সমস্যা বা কোনো স্পষ্ট কারণ ছাড়াও এটি হতে পারে।

প্রধান উপসর্গ:

> দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন

> মাথা ঘোরা বা দুর্বল লাগা

> অতিরিক্ত ঘাম, কাঁপুনি

> বুকে চাপ বা দম বন্ধ লাগা

> নিয়ন্ত্রণ হারানোর ভয়

> এটি শরীরের ‘ফাইট-অর-ফ্লাইট’ প্রতিক্রিয়ার অতিরিক্ত সক্রিয়তার ফল। 

পার্থক্য বোঝা কেন জরুরি

ডা. কেশবের মতে, হৃদস্পন্দন বারবার বেড়ে গেলেই তা মানসিক উদ্বেগের ফল, এমন ধারণা ভুল। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, তাই দ্রুত চিকিৎসা জরুরি। আবার প্যানিক অ্যাটাক প্রাণঘাতী না হলেও মানসিক স্বাস্থ্যের জন্য চিকিৎসা প্রয়োজন।

যেহেতু দুই অবস্থার উপসর্গ প্রায় একই, তাই শুধু অনুভূতির ভিত্তিতে পার্থক্য করা কঠিন। ফলে হঠাৎ বা বারবার হৃদস্পন্দন বেড়ে গেলে অবহেলা না করে ইসিজি, ইকোসহ প্রয়োজনীয় পরীক্ষা করে সঠিক কারণ নির্ধারণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সময়মতো চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleআইনি জটিলতায় ইমরান হাশমি-ইয়ামি গৌতমের ‘হক’
Next Article সবজি দেখলেই আতঙ্কিত হন? তাহলে আপনারও আছে ‘ল্যাকানোফোবিয়া’

Related Posts

বিষাক্ত এই নগরে হাড় বেরিয়ে থাকা বানরের মতোই আমাদের বেঁচে থাকা!

সেপ্টেম্বর ৫, ২০২৬

বাংলাদেশ জুড়ে পানিসম্পদ সংরক্ষণে নতুন অধ্যায় সূচনা করতে জেসিআই সাসটেইনেবিলিটি উইকে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট-এর “প্রজেক্ট H2O (সিজন ৩)”-এর শুভ উদ্বোধন

সেপ্টেম্বর ২, ২০২৬

The Rope Curse 4: Kuntilanak 2026 HDCAM x264 Multi-Audio UHD High Speed T𝐨𝐫𝐫ent

আগস্ট ১২, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.