Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Elden Ring: Tarnished Edition FLT Release no Virus 2026

সেপ্টেম্বর ১২, ২০২৬

Resolume Arena Portable for PC Patch (x86x64) Patch Ultimate

সেপ্টেম্বর ১১, ২০২৬

Ori and the Blind Forest: Definitive Edition Crack Fixed Pre-Installed Updated for Windows gDrive 2026

সেপ্টেম্বর ১১, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Elden Ring: Tarnished Edition FLT Release no Virus 2026
  • Resolume Arena Portable for PC Patch (x86x64) Patch Ultimate
  • Ori and the Blind Forest: Definitive Edition Crack Fixed Pre-Installed Updated for Windows gDrive 2026
  • Dune: Awakening EMPRESS Crack DODI Repack
  • Strong Son 2026 DVDRip UHD XviD 4K Verified T𝐨𝐫𝐫𝐞nt
Saturday, September 12
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»৬ বছর পর সরাসরি ফ্লাইট চালু করল ভারত-চীন
আন্তর্জাতিক

৬ বছর পর সরাসরি ফ্লাইট চালু করল ভারত-চীন

অক্টোবর ২৭, ২০২৫

দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি হওয়ায় সরাসরি ফ্লাইট যোগাযোগে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত এবং চীন। আজ সোমবার কলকাতার বিমানবন্দর থেকে ১৮০ জন যাত্রী নিয়ে রওনা হয়ে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝৌতে অবতরণ করেছে ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

হিমালয় পার্বত্য এলাকায় অবস্থিত ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ নিয়ে বহুবছর ধরে বিরোধ চলছে ভারত ও চীনের মধ্যে। চীন লাদাখকে নিজেদের বলে দাবি করে, তবে ভারত বরাবরই এ দাবি প্রত্যাখ্যান করছে। ২০২০ সালের জুন মাসে লাদাখের গালাওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে ব্যাপক সংঘাত হয়। লাদাখ সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় লাঠি, পাথর, ছুরি ও পেরেকযুক্ত লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে চীনা ও ভারতীয় সেনারা। সেই সংঘাতে ২০ জন ভারতীয় সেনা এবং বেশ কয়েকজন চীনা সেনা নিহত হয়েছিলেন।

ওই সংঘাতের জেরে নয়াদিল্লি ও বেইজিংয়ের কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট যোগাযোগ স্থগিত করে ভারত, চীনা পর্যটকদের ভিসা প্রদানও বন্ধ করে দেয়।

তবে পরবর্তী বছরগুলোতে ধীরে ধীরে দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নতি হতে থাকে এবং এই পথ ধরেই সীমান্ত অঞ্চলে প্রহরা সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছায় নয়াদিল্লি-বেইজিং। এই চুক্তিটিকে দুই দেশের সম্পর্কের ইতিহাসে ‘মাইলফলক’ বলে উল্লেখ করেছেন ভারত ও চীনের অধিকাংশ কূটনীতিক।

সেই চুক্তির পথ ধরে গত জুলাই মাসে চীনা পর্যটকদের ফের ভিসা দেওয়া শুরু করে নয়াদিল্লি। তারপর সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলন উপলক্ষে গত আগস্টে সাত বছরের বিরতি ভেঙে প্রথমবারের মতো চীন সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হয় তার।

এর আগে আগস্টের শুরুতে নয়াদিল্লি সফরে এসেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্করের সঙ্গে সফল বৈঠক করেন তিনি। বৈঠকের মূল বিষয় ছিল সীমান্ত এলাকায় উত্তেজনা হ্রাস করা।

চলতি অক্টোবরের শুরুতে এক সরকারি বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় সরকার বলছিল, চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট সংযোগ ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

অবশেষে দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর আজ সোমবার ভারত থেকে একটি যাত্রীবাহী বিমান সরাসরি ফ্লাইটে চীনে পৌঁছাল।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleজুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতির পথকে সুগম করেছে: রাষ্ট্রপতি
Next Article আজ আবারও কমল স্বর্ণের দাম

Related Posts

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.