ঢাকা, ১৬ ফেব্রুযারি ২০২৬
ইলিয়াস আহমেদ ইফাজ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সভায় তাঁর হাতে প্রেসিডেন্ট চেইন পরিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করেন জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন আহমেদ রাফি। এরপর নতুন বোর্ড সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নতুন বোর্ডে রয়েছেন: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে সানজিদা ইমাম; ভাইস প্রেসিডেন্ট হিসেবে আব্দুস সালাম হেমেল ও সজল মাহমুদ; সেক্রেটারি জেনারেল হিসেবে খন্দকার ফারাবি আহমেদ; ট্রেজারার হিসেবে আজিম ভূঁইয়া; জেনারেল লিগ্যাল কাউন্সিলর হিসেবে তাসমিয়া নুহিয়া আহমেদ।

ডিরেক্টর হিসেবে গাজী শাহরিয়ার ইসলাম এবং ডিরেক্টর গাজী মুন্তাসির জহির অনন্ত। ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট গাজী নাঈম মানজুর ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট হিসেবে বোর্ডে থাকবেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ইলিয়াস আহমেদ ইফাজ বলেন, “সদস্যদের এই আস্থার জন্য আমি কৃতজ্ঞ। শক্তিশালী নেতৃত্ব, টেকসই প্রজেক্ট এবং সদস্যদের মধ্যে দৃঢ় বন্ধন তৈরির মাধ্যমে জেসিআই ঢাকা প্রিমিয়ারকে আরও এগিয়ে নিতে চাই।”
ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন আহমেদ রাফি বলেন, “ইলিয়াসের নেতৃত্বে এই টিম দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক কাজ করবে। তারা একটি উদাহরণ তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।”
ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট গাজী নাঈম মানজুর বলেন, “জেসিআই ঢাকা প্রিমিয়ার একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। নতুন নেতৃত্ব ঐক্য ও উদ্ভাবনের মাধ্যমে এটিকে আরও উচ্চতায় নিয়ে যাবে।”

খন্দকার ফারাবি আহমেদ, সেক্রেটারি জেনারেল বলেন, “আমি বিশ্বাস করি শক্তিশালী সিস্টেম ও স্বচ্ছ প্রশাসনই একটি সংগঠনের মূল ভিত্তি। আমরা টিমওয়ার্ক, জবাবদিহিতা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জেসিআই ঢাকা প্রিমিয়ারকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবো।”
জেসিআই ঢাকা প্রিমিয়ার, জেসিআই বাংলাদেশের অন্যতম সক্রিয় লোকাল চ্যাপ্টার, যা তরুণদের নেতৃত্ব বিকাশ ও টেকসই কমিউনিটি প্রজেক্ট বাস্তবায়নে কাজ করে। সংগঠনটি উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক প্রভাব ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

