বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার কন্যা সন্তানের বাবা হয়েছেন। দেশের বাইরে যুক্তরাষ্ট্রে তার কন্যার জন্ম হয়েছে।
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএলের এবারের আসরে শেষ ম্যাচ খেলেছে দলটি রোববার। ওই ম্যাচে সৌম্য সরকার ব্যাটিং না করলেও ফিল্ডিংয়ে অংশ নেন। কন্যা সন্তানের জন্মের কারণে বিপিএলের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে দেরি হয়েছিল তার।
সৌম্য সরকার সরাসরি ঘোষণা না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছেন। স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘একটি নতুন অধ্যায়ের সূচনা।’
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সৌম্য সরকার।

