Close Menu
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • বিনোদন
    • নাটক-সিনেমা
    • ছবি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে সংঘর্ষে জড়াল দুই গ্রুপ, আহত ৪

ফেব্রুয়ারি ২২, ২০২৬

আসিফ মাহমুদের ভাইরাল স্ট্যাটাস

ফেব্রুয়ারি ২১, ২০২৬

লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

ফেব্রুয়ারি ২১, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে সংঘর্ষে জড়াল দুই গ্রুপ, আহত ৪
  • আসিফ মাহমুদের ভাইরাল স্ট্যাটাস
  • লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
  • দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার
  • সংসদ বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে
সোমবার, মার্চ ২
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • বিনোদন
    • নাটক-সিনেমা
    • ছবি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla24 Hours Bangla
Home » প্রতিদিন হাঁটার অভ্যাস করলে শরীরে যে পরিবর্তন ঘটে
স্বাস্থ্য

প্রতিদিন হাঁটার অভ্যাস করলে শরীরে যে পরিবর্তন ঘটে

নভেম্বর ২০, ২০২৫

ব্যস্ত জীবনে সুস্থ থাকতে নিয়ম মানা বেশ কঠিন হয়ে যায়। অনেকে তাই নিয়মিত হাঁটেন, আবার স্মার্টওয়াচ বা অ্যাপ ব্যবহার করে প্রতিদিন ১০ হাজার কদম হাঁটার লক্ষ্যও ঠিক করে নেন। কিন্তু সত্যিই কি ১০ হাজার কদম বাধ্যতামূলক? বিশেষ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে হাঁটার ভূমিকা কতটা—এ প্রশ্ন অনেকেরই। বিশ্বজুড়ে উচ্চ রক্তচাপ এখন নীরব ঘাতকে পরিণত হয়েছে। ওষুধের পাশাপাশি দৈনন্দিন জীবনের ছোট পরিবর্তনেই রক্তচাপ নিয়ন্ত্রণে বড় সুফল পাওয়া যায়, আর এই পরিবর্তনের সবচেয়ে সহজ ধাপ হলো প্রতিদিন একটু সময় হাঁটা।

কার্ডিওলজিস্টদের মতে, আপনি ৩ হাজার বা ১০ হাজার—যত কদমই হাঁটুন না কেন, মূল বিষয় হলো হাঁটার অভ্যাস বজায় রাখা। হাঁটা হৃদযন্ত্রকে মজবুত করে, রক্তনালিকে নমনীয় রাখে, মানসিক চাপ কমায়, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখে। এখন দেখা যাক, প্রতিদিন হাঁটা কীভাবে রক্তচাপ কমাতে সাহায্য করে।

হাঁটা রক্তচাপ কমাতে কেন উপকারী?

১. হৃদযন্ত্রকে শক্তিশালী করে

হাঁটা একটি উৎকৃষ্ট অ্যারোবিক ব্যায়াম, যা হার্টের পেশি শক্তিশালী করে এবং কম পরিশ্রমে বেশি রক্ত পাম্প করতে সহায়তা করে। এতে ধমনির ওপর চাপ কম পড়ে এবং রক্তচাপ স্বাভাবিক থাকে। ডা. রায়ান ক্যাপলের মতে, হৃদযন্ত্র যত দক্ষভাবে কাজ করবে, রক্তচাপ তত কমবে।

২. রক্তনালির স্বাস্থ্যের উন্নতি

নিয়মিত হাঁটার ফলে রক্তনালিতে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়ে, যা ধমনিকে শিথিল করে। এর ফলে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে এবং রক্তচাপ কমে। অনেক গবেষণায় দেখা গেছে, হাঁটা ধমনির শক্তভাব কমিয়ে দেয় এবং সেগুলো আরও নমনীয় হয়।

৩. স্ট্রেস কমায়

দ্রুত হাঁটার ফলে শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা হ্রাস পায়। কর্টিসল বেশি হলে রক্তচাপ বাড়ে, আর যাদের কর্টিসল উচ্চ, ভবিষ্যতে তাদের হাইপারটেনশনের ঝুঁকিও বেশি। তাই হাঁটা মানসিক শান্তি এনে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

৪. ওজন কমায় ও নিয়ন্ত্রণে রাখে

অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপের অন্যতম কারণ। নিয়মিত হাঁটা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়, চর্বি কমায় এবং প্রদাহ কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। মাত্র ২–৪ কেজি ওজন কমালেই রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে।

শীতে শরীর গরম রাখতে চুমুক দিন বিশেষ পানীয়তে

১০ হাজার পদক্ষেপ কি বাধ্যতামূলক?

অনেকের ধারণা, ১০ হাজার কদম না হাঁটলে কোনো লাভ নেই। কিন্তু গবেষণা বলছে, ৩,০০০–৫,০০০ পদক্ষেপ থেকেই রক্তচাপ কমার সুফল পাওয়া যায়। প্রতিদিন ৭,০০০ কদম হাঁটলে হৃদরোগের ঝুঁকি প্রায় ২৫% কমে। প্রতি ১,০০০ কদম বাড়ালে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি ১৭% পর্যন্ত কমে। তবে ১০ হাজারের পর সুফলের উন্নতি খুব বেশি বাড়ে না—মানে, এটি ভালো একটি লক্ষ্য হলেও এটি বাধ্যতামূলক নয়।

হাঁটার অভ্যাস গড়ার ৭টি সহজ উপায়

ছোট লক্ষ্য দিয়ে শুরু করুন: একবারে ৩০ মিনিট না হাঁটলেও চলে—দিনে তিনবার ১০–১৫ মিনিট হাঁটলেও কার্যকর।

সুযোগ পেলেই হাঁটুন: গাড়ি একটু দূরে রাখুন, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন, খাবারের পর ১০ মিনিট হাঁটুন।

অভ্যাস তৈরি করুন: দৈনন্দিন রুটিনের সঙ্গে হাঁটা যুক্ত করুন—যেমন কাজ শেষে ২০ মিনিট হাঁটা।

হাঁটা উপভোগ্য করুন: গান বা পডকাস্ট শুনে হাঁটলে সময় দ্রুত কাটে।

অগ্রগতি নজরে রাখুন: স্মার্টওয়াচ বা মোবাইল অ্যাপ হাঁটার আগ্রহ বাড়ায়।

হাঁটার সঙ্গী খুঁজুন: কেউ সঙ্গে থাকলে নিয়ম ভাঙার সম্ভাবনা কমে।

রক্তচাপ নিয়ন্ত্রণ মানে শুধু ওষুধ নয়; বরং প্রতিদিনকার জীবনে ছোট কিছু পরিবর্তনই বড় পরিবর্তন আনতে পারে। হাঁটা এমন একটি ব্যায়াম যা বয়স, সময় বা জায়গার বাধা মানে না। আপনি ৩,০০০ বা ১০,০০০—যত কদমই হাঁটুন না কেন, নিয়মিত হাঁটা হৃদযন্ত্র, রক্তনালি, ওজন নিয়ন্ত্রণ এবং রক্তচাপ—সবকিছুতেই ইতিবাচক প্রভাব ফেলে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleবন্ধ কূপে মিলল গ্যাস, উঠবে ২০ বিলিয়ন ঘনফুট
Next Article জুলাই-অক্টোবরে রাজস্ব আদায় বেড়েছে ১৫.৫৪ শতাংশ

Related Posts

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

জানুয়ারি ১৬, ২০২৬

চিকিৎসা ব্যয় কমাতে বড় পদক্ষেপ সরকারের

জানুয়ারি ৮, ২০২৬

আপেল না কমলা— কোনটির রোগপ্রতিরোধ ক্ষমতা বেশী?

নভেম্বর ২৮, ২০২৫
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান
প্রকাশক: মোহাম্মদ সাব্বির
নির্বাহী পরিচালক: হাশেমী রাফসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • বিনোদন
    • নাটক-সিনেমা
    • ছবি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.