Close Menu
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • বিনোদন
    • নাটক-সিনেমা
    • ছবি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে সংঘর্ষে জড়াল দুই গ্রুপ, আহত ৪

ফেব্রুয়ারি ২২, ২০২৬

আসিফ মাহমুদের ভাইরাল স্ট্যাটাস

ফেব্রুয়ারি ২১, ২০২৬

লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

ফেব্রুয়ারি ২১, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে সংঘর্ষে জড়াল দুই গ্রুপ, আহত ৪
  • আসিফ মাহমুদের ভাইরাল স্ট্যাটাস
  • লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
  • দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার
  • সংসদ বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে
সোমবার, মার্চ ২
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • বিনোদন
    • নাটক-সিনেমা
    • ছবি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla24 Hours Bangla
Home » প্রতিবাদে বিক্ষোভ থেকে ইকুয়েডরের প্রেসিডেন্টের গাড়িবহরে হামলা
আন্তর্জাতিক

প্রতিবাদে বিক্ষোভ থেকে ইকুয়েডরের প্রেসিডেন্টের গাড়িবহরে হামলা

অক্টোবর ৮, ২০২৫

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দেশটির একদল বিক্ষোভকারী প্রেসিডেন্টের গাড়িবহরে হামলা চালায়। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, গাড়িতে পাথর নিক্ষেপ ও ভাঙচুর করা হলেও প্রেসিডেন্ট নোবোয়া অক্ষত রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইকুয়েডরের পরিবেশ ও জ্বালানি মন্ত্রী ইনেস মানসানো জানান, এটি ছিল প্রেসিডেন্টের ওপর স্পষ্ট হত্যাচেষ্টা। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের গাড়িতে গুলির চিহ্ন পাওয়া গেছে এবং আমরা এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিয়েছি।’

মন্ত্রী আরও জানান, অন্তত ৫০০ বিক্ষোভকারী প্রেসিডেন্টের গাড়িবহর ঘিরে ধরে হামলা চালায়। এ সময় পাথর নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার পর সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রেসিডেন্টের দপ্তর জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হবে। তবে গাড়িতে আসলেই গুলি ছোড়া হয়েছিল কি না, তা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন দেশজুড়ে জ্বালানি ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ চলছে। ঘটনার পর দেশটির দক্ষিণাঞ্চলীয় কুয়েঙ্কা শহরে শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেসিডেন্ট নোবোয়া বলেন, তার সরকার কোনোভাবেই সহিংসতা মেনে নেবে না।

তিনি বলেন, ‘যারা এই হামলার মাধ্যমে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ ঠেকাতে চেয়েছিল, তাদের পথ অনুসরণ করো না। নতুন ইকুয়েডরে এই ধরনের সহিংসতা সহ্য করা হবে না। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য।’

মন্ত্রী ইনেস মানসানো বলেন, ‘প্রেসিডেন্টের গাড়িতে গুলি ছোড়া, পাথর নিক্ষেপ বা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস—এসবই অপরাধ। আমরা কোনোভাবেই এমন কর্মকাণ্ড বরদাশত করব না।’

অন্যদিকে, দেশটির জাতীয় আদিবাসী ফেডারেশন কনাই অভিযোগ করেছে, প্রেসিডেন্ট নোবোয়ার সফর উপলক্ষে যারা বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তাদের ওপর পুলিশ ও সেনাবাহিনী ব্যাপক দমন অভিযান চালিয়েছে। সংস্থাটি জানায়, বয়স্ক নারীসহ বহু মানুষ আহত হয়েছেন এবং অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে।

জ্বালানি ভর্তুকি প্রত্যাহারে বিক্ষোভের পটভূমি

ইকুয়েডরে ডিজেল ও জ্বালানির ওপর সরকারি ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদে দুই সপ্তাহ আগে থেকে দেশজুড়ে ধর্মঘট ও সড়ক অবরোধ চলছে। কৃষক ও আদিবাসী সংগঠন কনাই বলছে, এই সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় মারাত্মকভাবে বেড়ে গেছে।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি প্রেসিডেন্ট নোবোয়া জ্বালানি ভর্তুকি বাতিলের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন এবং কয়েকটি প্রদেশে জরুরি অবস্থা জারি করেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভর্তুকি তুলে নিলে বছরে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার সাশ্রয় হবে, যা ক্ষুদ্র কৃষক ও পরিবহন শ্রমিকদের মাঝে ক্ষতিপূরণ হিসেবে পুনর্বণ্টন করা হবে।

তবে অর্থনৈতিক সাশ্রয়ের এই পদক্ষেপ এখন প্রেসিডেন্ট নোবোয়ার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে—যেখানে জনবিক্ষোভ ও সহিংসতার ছায়া ক্রমশ ঘনীভূত হচ্ছে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleআফগানিস্তানের সম্পদ ফিরিয়ে দেওয়া দেওয়ার আহ্বান রাশিয়ার
Next Article ডিসির স্বাক্ষর জাল করলেন প্রধান শিক্ষক!

Related Posts

ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র! পাকিস্তান সরকার ও সেনাপ্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সুদানে সংঘাতে জানুয়ারিতে নিহত অন্তত ২০ শিশু

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভারতের সিকিমে ৩.৮ মাত্রার ভূমিকম্প

ফেব্রুয়ারি ৭, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান
প্রকাশক: মোহাম্মদ সাব্বির
নির্বাহী পরিচালক: হাশেমী রাফসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • বিনোদন
    • নাটক-সিনেমা
    • ছবি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.