আন্তর্জাতিক ডেস্ক: নরওয়েতে বিরোধী নেত্রী মারিয়া কোরিনার নোবেল শান্তি পুরস্কার জয়ের পর দেশটিতে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। সোমবার ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, “নরওয়ে এমন একজন ব্যক্তিকে পুরস্কৃত করেছে, যিনি ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী।”
উল্লেখ্য, ভেনেজুয়েলার বিরোধী জোটের অন্যতম নেতা মারিয়া কোরিনা দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরোধিতা করে আসছেন। গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে এ বছর তাঁকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করে নরওয়ের নোবেল কমিটি।
দূতাবাস বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, “এটি একটি অযৌক্তিক সিদ্ধান্ত যা কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে।”
বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপ ভেনেজুয়েলা সরকারের ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতাকে আরও গভীর করবে। অন্যদিকে, মারিয়া কোরিনা এক বিবৃতিতে বলেন, “এই পুরস্কার ভেনেজুয়েলার স্বাধীনতার সংগ্রামীদের জন্য। সরকার ভয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে।”
বর্তমানে ভেনেজুয়েলা লাতিন আমেরিকার অন্যতম রাজনৈতিকভাবে বিভক্ত দেশ, যেখানে সরকারবিরোধী আন্দোলন দমনে ব্যাপক দমনপীড়নের অভিযোগ রয়েছে।
নীল

