Close Menu
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • বিনোদন
    • নাটক-সিনেমা
    • ছবি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে সংঘর্ষে জড়াল দুই গ্রুপ, আহত ৪

ফেব্রুয়ারি ২২, ২০২৬

আসিফ মাহমুদের ভাইরাল স্ট্যাটাস

ফেব্রুয়ারি ২১, ২০২৬

লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

ফেব্রুয়ারি ২১, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে সংঘর্ষে জড়াল দুই গ্রুপ, আহত ৪
  • আসিফ মাহমুদের ভাইরাল স্ট্যাটাস
  • লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
  • দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার
  • সংসদ বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে
সোমবার, মার্চ ২
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • বিনোদন
    • নাটক-সিনেমা
    • ছবি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla24 Hours Bangla
Home » মেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালায় পরিবর্তন
স্বাস্থ্য

মেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালায় পরিবর্তন

অক্টোবর ৩০, ২০২৫

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিপরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এতে পরিবর্তন আনা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, এ বছর মেডিকেল ও ডেন্টালে ভর্তিতে আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি মিলিয়ে সর্বনিম্ন জিপিএ ৮.৫০ নির্ধারণ করা হয়েছে। তবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ নির্ধারণ করা হয়েছে ৮.০০।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়। বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন নীতিমালায় সই করেছেন।

নীতিমালা অনুযায়ী, বাংলাদেশি আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ নিয়ে উত্তীর্ণ হতে হবে। এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ-৪.০০-এর কম থাকলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পাঠ্য থাকতে হবে। একই সঙ্গে জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ জিপিএ থাকতে হবে।

সরকারি মেডিকেলে বিদেশি শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে এসএসসি (যে দেশে এসএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নেই, সে দেশের ক্ষেত্রে দশম শ্রেণি) এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ স্কেলে সর্বনিম্ন মোট জিপিএ ৮.৫০ পয়েন্ট এবং জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০ পয়েন্ট থাকতে হবে। এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৪.০০ পয়েন্টের কম থাকলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।

বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য বিদেশি শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি (যে দেশে এসএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নেই সে দেশের ক্ষেত্রে দশম শ্রেণি) এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ ৭.০০ পয়েন্ট এবং জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০ পয়েন্ট থাকতে হইবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ পয়েন্টের কম থাকলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হইবে।

তবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অর্থাৎ সব উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রার্থীর জন্য জিপিএ ৮.০০ নির্ধারণ করা হয়েছে। এছাড়া জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০ পয়েন্ট থাকতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ পয়েন্টের কম থাকতে পারবে না।

নীতিমালা অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে ২০২২ সালের পূর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা অংশ নিতে পারবেন না।

নীতিমালায় বলা হয়েছে, ‘ও’ লেভেল বা ‘এ’ লেভেল অথবা বিদেশি শিক্ষাব্যবস্থায় সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে তাদের নম্বরপত্র সমতাকরণ করতে হবে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleসৌদি আরবে খেলার অনুমতি পাননি মেসি
Next Article জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় শিবির

Related Posts

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

জানুয়ারি ১৬, ২০২৬

চিকিৎসা ব্যয় কমাতে বড় পদক্ষেপ সরকারের

জানুয়ারি ৮, ২০২৬

আপেল না কমলা— কোনটির রোগপ্রতিরোধ ক্ষমতা বেশী?

নভেম্বর ২৮, ২০২৫
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান
প্রকাশক: মোহাম্মদ সাব্বির
নির্বাহী পরিচালক: হাশেমী রাফসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • বিনোদন
    • নাটক-সিনেমা
    • ছবি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.