বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’, সংক্ষেপে এআরটি চুক্তি। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্কহার এক শতাংশ কমানো হয়েছে।
চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে রেসিপ্রোকাল শুল্কহার শূন্য শতাংশ নির্ধারণ করা হয়েছে।
সোমবার, ৯ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষর করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন জেমিসন গ্রিয়ার।
এ ছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
এই চুক্তির ফলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

