Close Menu
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • বিনোদন
    • নাটক-সিনেমা
    • ছবি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে সংঘর্ষে জড়াল দুই গ্রুপ, আহত ৪

ফেব্রুয়ারি ২২, ২০২৬

আসিফ মাহমুদের ভাইরাল স্ট্যাটাস

ফেব্রুয়ারি ২১, ২০২৬

লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

ফেব্রুয়ারি ২১, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে সংঘর্ষে জড়াল দুই গ্রুপ, আহত ৪
  • আসিফ মাহমুদের ভাইরাল স্ট্যাটাস
  • লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
  • দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার
  • সংসদ বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে
সোমবার, মার্চ ২
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • বিনোদন
    • নাটক-সিনেমা
    • ছবি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla24 Hours Bangla
Home » সরকারের তেমন ব্যর্থতা নেই, লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ অর্জিত হয়েছে: প্রেস সচিব
জাতীয়

সরকারের তেমন ব্যর্থতা নেই, লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ অর্জিত হয়েছে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের তেমন কোনো ব্যর্থতা নেই বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, সরকারের লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ পূরণ হয়েছে।

আজ সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আজ উপদেষ্টা পরিষদের সর্বশেষ (বিশেষ) বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষ প্রয়োজন ছাড়া উপদেষ্টা পরিষদের আর কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা নেই।

সরকারের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘দেশে ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। স্বৈরাচার আমলের অপরাধের বিচার করা হচ্ছে। দেশকে নির্বাচনের দ্বারপ্রান্তে নিয়ে আসা হয়েছে। বলিষ্ঠ পররাষ্ট্র নীতি পেয়েছি। সাংস্কৃতিক জাগরণ হয়েছে। ভঙ্গুর অর্থনীতিকে তাজা করে প্রবৃদ্ধির পথে নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রবৃদ্ধি বাড়বে।’

প্রেস সচিব বলেন, ‘দেশের প্রতিটি খাতে নতুনত্ব এসেছে, সংস্কার হয়েছে, যাতে মানুষ ন্যায় বিচার পায়। বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছে। এ সরকারের তেমন ব্যর্থতা নেই। এ সরকার যা অর্জন করতে চেয়েছে, তার ৯০ শতাংশ পূরণ হয়েছে।’

উপদেষ্টাদের সম্পদের তথ্য জমা দেওয়ার বিষয়ে করা প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘আমি আবারও বলছি, আপনারা পাবেন। আমি যতটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই সম্পদের স্টেটমেন্ট (বিবরণী) দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটি প্রকাশ করা হবে।’

শফিকুল আলম বলেন, ‘নির্বাচনে ভোটের হার কেমন হবে তা এখনই বলা সম্ভব নয়। তবে তিনি আশা প্রকাশ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।’

গণমাধ্যম বিষয়ে শফিকুল আলম দাবি করেন, গত ১৮ মাস ধরে গণমাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রণমুক্ত ছিল। তিনি বলেন, ‘যেকোনো সংবাদ প্রকাশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করেছে। কোনো মিডিয়া হাউস যেন বন্ধ না হয়, সে বিষয়েও আমরা নজর রেখেছি। শেখ হাসিনার আমলে বন্ধ হওয়া কয়েকটি গণমাধ্যম পুনরায় চালু করা হয়েছে এবং গণমাধ্যম খাতে বেশ কিছু সংস্কারও হয়েছে।’

আওয়ামী লীগ আমলে দেশের পররাষ্ট্রনীতি (ফরেন পলিসি) আরেকটি দেশের কাছে বর্গা দেওয়া হয়েছিল বলে মন্তব্য করে প্রেস সচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে সেই ফরেন পলিসি আগের চেয়ে অনেক ভালো এবং মর্যাদাপূর্ণ হয়েছে। চীন, জাপান, ইউএসের সঙ্গে আমাদের সুন্দর সম্পর্ক হয়েছে। ১৮ বছর পর নির্বাচনে পূর্ণাঙ্গ টিম পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।’

সীমান্ত হত্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘সীমান্ত হত্যা এখনো বন্ধ হয়নি, এটা খুবই দুঃখজনক। তিস্তা ব্যারেজ নিয়ে আমরা কাজ করছি। চায় না একটি ফিজিবিলিটি স্টাডি করছে, এটি সময় সাপেক্ষ।’

ভারতের গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, ‘১৮ মাসে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না হওয়ার বড় একটি কারণ ছিল তাদের মিডিয়ার মিস ইনফরমেশন ছড়ানো।’

দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছিল নভেম্বরে। বাস পুড়িয়েছে, গির্জায় ককটেল ফাটিয়েছে।’

এ সময় উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩৩০ জন বিদেশি পর্যবেক্ষক আসার কথা রয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সর্বোচ্চ প্রায় ২১১ জন পর্যবেক্ষক আসবেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল না কাউকে জোর করে ধরে এনে সার্টিফিকেট নেওয়া বা আনুষ্ঠানিক স্বীকৃতি আদায় করা। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করাই সরকারের মূল লক্ষ্য।’

এর আগে, সংবাদ সম্মেলনের শুরুতে প্রেস সচিব সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আজকে সম্ভবত আমাদের শেষ সংবাদ সম্মেলন। যদি আমার আচরণে আপনারা দুঃখ পেয়ে থাকেন, তাহলে দুঃখপ্রকাশ করছি। আশা করব, আমাদের কাছ থেকে যা পেয়েছেন, ভবিষ্যতে আপনারা (সাংবাদিক) তার এক ইঞ্চিও কম নেবেন না। এ ধারাটা যেন বজায় থাকে। প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, তা জানার অধিকার সবার। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সংবাদ সবার কাছে নিয়ে যাওয়া।’

অন্তর্বর্তীকালীন সরকার প্রেস সচিব সরকার
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleবিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
Next Article বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ৩০

Related Posts

ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র! পাকিস্তান সরকার ও সেনাপ্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গণভোটে মানুষের ঢল; কারণ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

এবার ইরানের রাষ্ট্রদূত হওয়ার গুঞ্জন, মুখ খুললেন ঢাবি ভিসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান
প্রকাশক: মোহাম্মদ সাব্বির
নির্বাহী পরিচালক: হাশেমী রাফসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • বিনোদন
    • নাটক-সিনেমা
    • ছবি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.