Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»সরকার সব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণ মন্ত্রী
সারাদেশ

সরকার সব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণ মন্ত্রী

মে ৮, ২০২৬

দেশে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো হাসপাতালে থ্যালাসেমিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠেনি বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। তবে বর্তমান সরকার দেশের সব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর মালিবাগে হোসাফ টাওয়ারে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০২৬ উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ে একটি জাতীয় গাইডলাইন প্রণয়ন জরুরি। একইসঙ্গে রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলন গড়ে তোলারও প্রয়োজন রয়েছে।

গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণার মাধ্যমে থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষের মধ্যে সুস্পষ্ট ধারণা তৈরি করা সম্ভব। পাশাপাশি বিয়ের আগে পাত্র-পাত্রীর রক্ত পরীক্ষা রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা গেলে এ রোগের বিস্তার অনেকাংশে কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, থ্যালাসেমিয়া রোগীদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় ওষুধ সহজলভ্য করা হবে। সচেতনতা বৃদ্ধিতেও সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি থ্যালাসেমিয়া রোগীদের জন্য সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

সেমিনারে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশে প্রতি বছর প্রায় ৭ থেকে ৮ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। বর্তমানে দেশে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৬০ থেকে ৭০ হাজার।

এবারের বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের প্রতিপাদ্য ছিল— ‘আর আড়াল নয়: রোগ নির্ণয়হীনদের খুঁজে বের করি, অলক্ষ্যে থাকা রোগীদের সহায়তা করি।’

চিকিৎসা মানুষের সরকার
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleশিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
Next Article বড় ধরনের বিজয়ের ঘোষণা ইরানের ভাইস প্রেসিডেন্টের

Related Posts

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.