Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Final Fantasy XVI Full Unlocked Updated

জুলাই ১৯, ২০২৬

Deathground Crack GOTY Desktop Version gDrive 2026

জুলাই ১৮, ২০২৬

How to Setup tiny-random-OPTForCausalLM on Copilot+ PC 2026/2027 Tutorial

জুলাই ১৮, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Final Fantasy XVI Full Unlocked Updated
  • Deathground Crack GOTY Desktop Version gDrive 2026
  • How to Setup tiny-random-OPTForCausalLM on Copilot+ PC 2026/2027 Tutorial
  • The First Berserker: Khazan Deluxe Edition Crack Fix FLT Release for Windows 2026
  • কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীই ‘পরিসংখ্যানবিদ’, প্রশাসনিক জটিলতা নাকি অনিয়ম?
Sunday, July 19
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»গাজায় মালয়েশিয়ার মানবিক সহায়তা
আন্তর্জাতিক

গাজায় মালয়েশিয়ার মানবিক সহায়তা

অক্টোবর ১৭, ২০২৫

গাজায় যুদ্ধবিরতির পর মালয়েশিয়া থেকে পাঠানো পাঁচটি মানবিক সহায়তার ট্রাক রাফাহ সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছে। এই সহায়তা পাঠিয়েছে হিউম্যানিটারিয়ান কেয়ার মালয়েশিয়া (MyCARE) সংগঠন।

MyCARE-এর সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক কামারুল হালিম সাকরানি জানান, মোট পাঁচ ট্রাকের মধ্যে চারটি ট্রাকে ছিল ৮০ টন আটা, আর একটি ট্রাকে ছিল ১,০০০ প্যাকেট খাদ্যসামগ্রী—যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার রিঙ্গিত।

তিনি জানান, সহযোগী সংস্থা আল-খাইর বৃহস্পতিবার জানায়, আটাবোঝাই দুই ট্রাক ইতোমধ্যে রাফাহ সীমান্ত হয়ে গাজায় পৌঁছেছে। সব সহায়তা সামগ্রী দক্ষিণ গাজার একটি গুদামে সংরক্ষিত থাকবে এবং সেখান থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন MyCARE-এর গাজার মহাব্যবস্থাপক ড. জিয়াদ শেহাদা- বলেন কামারুল হালিম।

রাফাহ সীমান্ত খোলার পর MyCARE অক্টোবর ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দুই ধাপে মানবিক প্রকল্প হাতে নিয়েছে, যা ড. জিয়াদ শেহাদার নেতৃত্বে পরিচালিত হবে।

পুরো প্রকল্পের মূল্যমান প্রায় ৯ মিলিয়ন রিঙ্গিত (RM9 juta) এবং এটি তিন থেকে ছয় মাসের মধ্যে বাস্তবায়িত হবে।

প্রথম তিন মাসে থাকবে তাৎক্ষণিক সহায়তা প্রকল্প- খাদ্য প্যাকেট বিতরণ, অস্থায়ী আশ্রয়, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, শিশুদের দুধ প্রদান।

পরবর্তী ছয় মাসে থাকবে দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রকল্প- সৌরশক্তিচালিত পানির কূপ ও রক্ষণাবেক্ষণ, শিক্ষা অবকাঠামো পুনর্গঠন।

এছাড়া MyCARE গাজায় চলমান ক্লিনিক সেবা, আয়ের উৎস সৃষ্টির প্রকল্প এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রমও চালু রাখবে।

MyCARE ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ২৭ মিলিয়ন রিঙ্গিত সহায়তা দিয়েছে।

এর মধ্যে ৮০ শতাংশ গাজাবাসীর জন্য, আর বাকি অংশ বায়তুল মুকাদ্দাস, পশ্চিম তীর ও বিদেশে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ব্যয় করা হয়েছে।

এ সময়ের মধ্যে MyCARE আটটি খাতে সহায়তা দিয়েছে। এর মধ্যে খাদ্য নিরাপত্তা, প্রাথমিক পুনর্বাসন ও স্বাস্থ্য সেবা ছিল অগ্রাধিকারপ্রাপ্ত, জানান কামারুল হালিম।

তিনি আরও বলেন, আমরা মানবিক কার্যক্রম অব্যাহত রাখব—বিশেষ করে খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleজুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা
Next Article উত্তরায় বিএনপির ব‍্যতিক্রমী মিছিল

Related Posts

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.