Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script

জুলাই ১৫, ২০২৬

Microsoft 365 x64-x86 Fully Activated Mega newest Release without System Requirements

জুলাই ১৫, ২০২৬

Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup

জুলাই ১৫, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script
  • Microsoft 365 x64-x86 Fully Activated Mega newest Release without System Requirements
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

অক্টোবর ১৯, ২০২৫

ঢাকার সাভারে বাসায় ফেরার পথে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে ভুক্তভোগী ছাত্রী তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় একটি মামলা করেছেন।

এ ঘটনার প্রতিবাদে কমলাপুরসহ তিন গ্রামের বাসিন্দা, খ্রিস্টান ধর্মীয় নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৪টায় বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর তিন রাস্তার মোড়ে আন্তনী মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ওয়াইএমসিএ, ধরেন্ডা মিশন তরুণ সংঘ, কমলাপুর যুব সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকের কোনো ধর্ম নেই— সে মুসলিম, খ্রিস্টান বা হিন্দু যেই হোক না কেন, এমন জঘন্য অপরাধের বিচার কঠোরতম হওয়া উচিত।

মানববন্ধনে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, আমরা লজ্জিত ও ব্যথিত। অপরাধী যদি আমাদের সম্প্রদায়েরও হয়, তার শাস্তি হওয়া উচিত আইনের সর্বোচ্চ দৃষ্টান্ত হিসেবে। খ্রিস্টান ধর্ম কোনো অবস্থাতেই নারী নির্যাতন বা অন্যায়কে প্রশ্রয় দেয় না।

আরেকজন স্থানীয় খ্রিস্টান সমাজ নেতা তপন টমাস রোজারিও বলেন, এ ঘটনায় ধর্মকে নয়, অপরাধকেই বিচার করতে হবে। আমরা ভুক্তভোগীর পাশে আছি।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফেরার পথে তার পথরোধ করে সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও ওরফে তিলক (৪০) এবং মিঠু বিশ্বাস (৩৫)। তারা ভুক্তভোগীর মুখ চেপে ধরে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়।

ভুক্তভোগী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ঘটনার পর ভুক্তভোগী প্রথমে লোকলজ্জায় বিষয়টি গোপন রাখলেও স্থানীয়দের সহায়তায় পরদিন সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন। তবে শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে অভিযুক্ত মিঠু বিশ্বাসকে আটক করেছে পুলিশ। অপর দুজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন অভিযুক্তই এলাকায় চিহ্নিত মাদকাসক্ত ও বখাটে হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে তারা ভুক্তভোগী পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

মানববন্ধনে উপস্থিত সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ধর্ম বা সম্প্রদায় নয়, বিচার চাই অপরাধীর। এমন অপরাধীরা সমাজের কলঙ্ক।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Article১৭ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণী, কাবিনের টাকা দিয়ে বিদায়
Next Article মাইক ভাড়া করে বিদেশ যেতে ইচ্ছুক যুবকের কাণ্ড

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.