Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Microsoft Word Crack + Serial Key Stable 2026

জুলাই ১৬, ২০২৬

Hades Crack Fix Pre-Installed 100% Working Windows

জুলাই ১৬, ২০২৬

Spider-Man 2 Full Unlocked ElAmigos Release Crash Fix Desktop

জুলাই ১৫, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Microsoft Word Crack + Serial Key Stable 2026
  • Hades Crack Fix Pre-Installed 100% Working Windows
  • Spider-Man 2 Full Unlocked ElAmigos Release Crash Fix Desktop
  • MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script
  • Microsoft 365 x64-x86 Fully Activated Mega newest Release without System Requirements
Friday, July 17
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»গৃহবধূকে হত্যা করে লাশ ফ্রিজে রাখার মামলা, ছেলেকে অব্যাহতি
সারাদেশ

গৃহবধূকে হত্যা করে লাশ ফ্রিজে রাখার মামলা, ছেলেকে অব্যাহতি

অক্টোবর ২৩, ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় চাঞ্চল্যকর গৃহবধূ উম্মে সালমা খাতুনকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে রাখার মামলায় চার্জশিট দাখিল হয়েছে। বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল হক শুনানি শেষে তিন আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন।

এছাড়া নিহতের ছেলে সাদ বিন আজিজকে (২০) মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও এজাহার সূত্র জানান, গত বছরের ১০ নভেম্বর সকালে দুর্বৃত্তরা দুপচাঁচিয়া উপজেলায় বগুড়া-নওগাঁ সড়কের পাশে জয়পুরপাড়ার ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এসএম আজিজুর রহমানের বাড়িতে প্রবেশ করে। তারা তার স্ত্রী উম্মে সালমা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশটি ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যায়। দুপুরে তার ছোট ছেলে একই মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র সাদ বিন আজিজ বাড়ি ফিরে মূল ফটকে বাহিরে থেকে তালা দেখতে পান।

তিনি কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢুকে মাকে দেখতে পাননি। ঘরে ঢুকে দেখেন- জিনিসপত্র এলোমেলো ও আলমারিতে কুড়ালের আঘাতের চিহ্ন রয়েছে। এরপর সাদ ফোনে বাবা এসএম আজিজুর রহমানকে অবহিত করেন।

খবর পেয়ে আজিজুর রহমান বাড়িতে এসে স্ত্রীকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে ডিপ ফ্রিজের ঢাকনা উঁচু দেখতে পাওয়া যায়। ফ্রিজের ঢাকনা খুলে ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় তার স্ত্রী উম্মে সালমার মরদেহ দেখতে পান। পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করে। নিহতের বড় ছেলে নাজমুস সাকিব দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা করেন।

এদিকে ঘটনার পরদিন ১১ নভেম্বর র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছোট ছেলে সাদ বিন আজিজকে গ্রেফতার করে। রিমান্ডে সাদ মাকে হত্যার দায় মাথায় নিয়ে স্বীকারোক্তি দেন। এ নিয়ে মানুষের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দেয়। পরবর্তীতে একটি মোবাইল ফোনের সূত্র ধরে হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড় নেয়।

জানা যায়, বাড়ির নারী ভাড়াটিয়াকে অনৈতিক কাজে বাধা ও তাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করা হয়েছে। নারী ভাড়াটিয়া উপজেলার উত্তর সাজাপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী মাবিয়া সুলতানা হাসি (৫০) ও অপর দুজন এ হত্যাকাণ্ডে জড়িত। বগুড়ার ডিবি পুলিশ ও দুপচাঁচিয়া থানা পুলিশ গত বছরের ১৪ নভেম্বর ভোরে মাবিয়া সুলতানা হাসি, তালুচ পশ্চিমপাড়ার আবদুর রহিমের ছেলে মোসলেম উদ্দিন (২৮) ও তালুচ বাজার এলাকার নারায়ণ রবিদাসের ছেলে সুমন চন্দ্র রবিদাসকে (৩২) গ্রেফতার করে। পরবর্তীতে আদালতে এই তিন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুপচাঁচিয়া থানার এসআই সুব্রত কুমার তদন্তে এ হত্যাকাণ্ডে নিহতের ছেলে সাদ বিন আজিজের সম্পৃক্ততা না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেন। এছাড়া অপর তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম চাঞ্চল্যকর গৃহবধূ উম্মে সালমা হত্যা মামলার চার্জশিট দাখিলের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার আদালত শুনানি শেষে ছেলে সাদকে অব্যাহতি ও তিন আসামি মাবিয়া সুলতানা হাসি, মোসলেম উদ্দিন ও সুমন চন্দ্র রবিদাসের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleশোকজ যুবদলের দুই নেতাকে
Next Article হাফেজা পড়ুয়া মেয়েকে অপহরণ, ধর্ষণের অভিযোগে মামলা

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.