Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Microsoft Word Crack + Serial Key Stable 2026

জুলাই ১৬, ২০২৬

Hades Crack Fix Pre-Installed 100% Working Windows

জুলাই ১৬, ২০২৬

Spider-Man 2 Full Unlocked ElAmigos Release Crash Fix Desktop

জুলাই ১৫, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Microsoft Word Crack + Serial Key Stable 2026
  • Hades Crack Fix Pre-Installed 100% Working Windows
  • Spider-Man 2 Full Unlocked ElAmigos Release Crash Fix Desktop
  • MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script
  • Microsoft 365 x64-x86 Fully Activated Mega newest Release without System Requirements
Friday, July 17
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঁচটি পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ
সারাদেশ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঁচটি পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ

অক্টোবর ২৯, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোল সম্প্রদায়ের পাঁচটি পরিবার বসতভিটা থেকে উচ্ছেদের শিকার হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। প্রায় ৪০ বছর ধরে তারা ওই জায়গায় বসবাস করছিলেন।

আদালতের নির্দেশে গত সোমবার তাদের উচ্ছেদ করা হয়। বাড়িগুলো থেকে নিজেদের কোনো জিনিসপত্রও সরাতে পারেননি তারা। এখন তারা পাশের একটি বাঁশঝাড়ে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন।

এই পরিবারগুলো গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামের প্রায় ৭৭ শতক জায়গায় বসবাস করতেন। ২০২০ সালে নজরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন ব্যক্তি জমিটি নিজেদের দাবি করে আদালতে মামলা করেন। বসবাসকারী পরিবারের পক্ষে বিবাদী ছিলেন সনাতন সরেন। সম্প্রতি গোদাগাড়ী সহকারী জজ আদালত বাদীপক্ষে রায় দেন এবং উচ্ছেদের নির্দেশ দেন।

রায়ের পর সোমবার রাজশাহী জেলা জজ আদালতের নাজির বিশ্বজিৎ ঘোষ, আইনজীবী নাসির উদ্দিন ও গোদাগাড়ী থানার উপপরিদর্শক আবুল কালামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এক্সকেভেটর দিয়ে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচটি বাড়ি ভেঙে দেওয়া হয়। পাঁচটি পরিবারের প্রায় ২০ জন সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

উচ্ছেদ হওয়া রুমালী হাসদা জানান, তারা জায়গাটি খাসজমি ভেবে বসবাস করছিলেন। পরে জানতে পারেন জমিটি তিলক মাঝি, দিনু মাঝি ও ভাদু মাঝি নামে কয়েকজনের নামে রেকর্ডভুক্ত ছিল।

তিনি বলেন, তারা আমাদের জাত-ভাই। পরে তাদের হিন্দু সাজিয়ে মকবুল হোসেন নামের একজন ওই জমি রেজিস্ট্রি করে নেন। পরে মকবুলের ওয়ারিশরা আদালতে মামলা করে জমি বুঝে নেয়।

তিনি বলেন, আদালতের একতরফা রায়ে তাদের উচ্ছেদ করা হয়েছে, কোনো নোটিশও দেওয়া হয়নি। বাড়ির জিনিসপত্র, রান্না করা খাবার কিছুই বের করতে পারিনি। সবই মাটির নিচে চাপা পড়েছে। দুই দিন ধরে খাওয়া-দাওয়া ভুলে আমরা বাঁশঝাড়ে আছি।

পরিবারগুলোর এমন দুরবস্থার খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তিরকি, সাধারণ সম্পাদক নরেন পাহান, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, দপ্তর সম্পাদক নকুল পাহান, জেলা শাখার সাধারণ সম্পাদক টুনু পাহানসহ সংগঠনের অন্য নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদও।

জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম বলেন, জাল দলিল করে আদিবাসীদের উচ্ছেদ করা হয়েছে। এটা ন্যক্কারজনক ও জঘন্যতম কাজ। পরিবারগুলো ৪০ বছর ধরে বসবাস করছে। রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার পর একটি দল এ সুযোগ নিয়েছে।

জানতে চাইলে গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহম্মেদ বলেন, এটা আদালতের বিষয়, তাই মন্তব্য করার সুযোগ নেই। তবে মানবিক কারণে আমি তাদের দেখতে গিয়েছি। পরিবারগুলো দুই দিন ধরে খোলা আকাশের নিচে রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তাদের অস্থায়ী থাকার ব্যবস্থা করতে বলেছি। পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleবিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা ধরা, অতঃপর…
Next Article ছাত্র-জনতাকে হত্যার জন্য ক্ষমা চাইবেন না হাসিনা

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.