Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»গরুবাহী ট্রাক ছিনতাই, দায় এড়াতে দুই থানায় ধাক্কাধাক্কি
সারাদেশ

গরুবাহী ট্রাক ছিনতাই, দায় এড়াতে দুই থানায় ধাক্কাধাক্কি

নভেম্বর ১৭, ২০২৫

কুমিল্লার চান্দিনায় চালক ও ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে গরুবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ঘটনার মাত্র ২ মিনিটের মধ্যে টহল পুলিশকে অবহিত করলেও পুলিশ যথাযথ ভূমিকা পালন না করায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা।

গরু ছিনতাইয়ের ঘটনাস্থল শনাক্তে চান্দিনা ও দাউদকান্দি থানা পুলিশের ধাক্কাধাক্কিতে বিপাকে পড়েন ভুক্তভোগীরা।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার কাঠেরপুল এলাকার বন বিভাগের অফিসের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। রোববার (১৬ অক্টোবর) দিনাজপুর থেকে ৮টি গরু নিয়ে একটি ট্রাক চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল।

ট্রাকচালক মো. রুকনুজ্জামান জানান, দিনাজপুর থেকে গরুবাহী ট্রাক নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ব্রিজ অতিক্রমের প্রায় পাঁচ কিলোমিটার পর ভোরে ফাঁকা জায়গায় সামনে আরেকটি গাড়ি ব্যারিকেড দেয়।

তিনি বলেন, গাড়ি থামানো মাত্র আমাকে নামিয়ে মারধর করে, হাত-পা বেঁধে তাদের গাড়িতে তুলে ফেলে। এরপর আমার ট্রাকটিই ছিনতাইকারীরা চালিয়ে চান্দিনার কাঠেরপুল এলাকায় নিয়ে যায়। সেখানে ট্রাক থেকে ৮টি গরুর মধ্যে ৬টি গরু আনলোড করে তাদের গাড়িতে তুলে নেয় এবং তাদের গাড়িতে জায়গা না থাকায় বাকি ২টি গরু ফেলে যায়।

রুকনুজ্জামানের দাবি- ছিনতাইকারীরা গরুগুলো তাদের গাড়িতে তুলে চলে যাওয়ার মাত্র দুই মিনিট পর একটি সিএনজিযোগে পোশাকধারী  কয়েকজন পুলিশ ঘটনাস্থলে আসে। আমরা তাদের সব জানালেও তারা প্রথমে যেতে চায়নি। আমরা বারবার অনুরোধ করলে তারা আমাদের ভ্যানে তুলে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নেয়। যে রাস্তায় ছিনতাইকারীরা পালিয়েছে আমরা পুলিশকে তা দেখালেও তারা বলেন-ওটা তাদের এলাকা নয়।

তিনি আরও জানান, টহলরত পুলিশ চান্দিনা থানার না হাইওয়ে থানার তা আমরা শনাক্ত করতে পারিনি।

গরুর মালিক মোখলেছুর রহমান জানান, দাউদকান্দি এলাকা থেকে ট্রাকটি জিম্মি করে ভোর সাড়ে ৪টার দিকে চান্দিনা কাঠেরপুল এলাকায় আনা হয়। বনবিভাগ অফিসের সামনে অস্ত্র ঠেকিয়ে আমার হাত দুটো পিছনে বেঁধে ফেলে। ছিনতাইয়ের সময় চান্দিনা থেকে নিমসার কাঁচাবাজারে যাওয়ার সময় এক ব্যবসায়ী ঘটনাটি দেখে ফেলায় তাকেও গাছের সঙ্গে বেঁধে তার মোবাইল নিয়ে যায় ছিনতাইকারীরা।

মোখলেছুর আরও বলেন, ছিনতাইকারীরা মাত্র কয়েক হাত দূরে যেতে না যেতেই একটি সিএনজিতে পুলিশের পোশাক দেখে আমরা পুলিশ-পুলিশ বলে ডাকলাম; কিন্তু পুলিশ ডাকে কোনো সাড়া দেয়নি। পরে হাত বাঁধা অবস্থায় দৌড়ে কাছে গিয়ে ঘটনাটি জানালে পাঁচ মিনিট ঘুরিয়ে এনে বলল- এটা তাদের এলাকা না।

তিনি অভিযোগ করেন, ঘটনাস্থল চান্দিনা থানা এলাকার হলেও থানায় অভিযোগ দিতে গেলে ওসি বলেন- দাউদকান্দি থানায় অভিযোগ করতে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে চান্দিনা থানার অফিসার ইনচার্জ ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, জানতে পারি, গরুবাহী ট্রাকটি দাউদকান্দি এলাকায় ছিনতাই হয়। ছিনতাইকারীরা ট্রাকটি তাদের হেফাজতে নিয়ে কাঠেরপুল এলাকায় এক গাড়ি থেকে আরেক গাড়িতে গরু আনলোড করে।

ঘটনার সময় পুলিশের উপস্থিতি নিয়ে তিনি বলেন, ওই সময় পুলিশ ভ্যানে আমিই ছিলাম। ভুক্তভোগীরা আমার সঙ্গেই কথা বলেছেন। আমি চারদিকে মোবাইল পার্টিকে জানিয়েছিলাম; কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি।

কেন অভিযোগ নেওয়া হয়নি- এ প্রশ্নে ওসি বলেন, যেহেতু ব্যারিকেড দিয়ে ছিনতাইয়ের মূল ঘটনাটি দাউদকান্দি এলাকায় হয়েছে, তাই আইনগত ব্যবস্থা ওখানেই নিতে হবে। যে কারণে আমাদের থানায় অভিযোগ নেওয়া হয়নি।

অপরদিকে দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, এ ঘটনাটি আমার জানা নেই। তবে যদি সত্যিই ছিনতাই হয়ে থাকে এবং গরুগুলো চান্দিনার কাঠেরপুল এলাকায় এক গাড়ি থেকে আরেক গাড়িতে স্থানান্তর করা হয়ে থাকে, তাহলে এর আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব চান্দিনা থানার। বিষয়টি যেহেতু জানতে পেরেছি, এখন খোঁজ নিয়ে বিস্তারিত দেখে ব্যবস্থা নেব।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleজাবিতে মিষ্টি উৎসবের পর খুনি হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর
Next Article হাসিনার রায়ের পর তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি

Related Posts

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.