Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup

জুলাই ১৫, ২০২৬

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»ইমরান খানের সঙ্গে দেখা করে যা বললেন তার বোন
আন্তর্জাতিক

ইমরান খানের সঙ্গে দেখা করে যা বললেন তার বোন

ডিসেম্বর ২, ২০২৫

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেনি তার পরিবারের কেউ। এই ঘটনায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তিনি মারা গেছেন—বলেও গুঞ্জন উঠেছে। এরমাঝেই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে যান ইমরান খানের বোন উজমা খানুম।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে উজমা খানুম জেলের ভিতরে প্রবেশ করেন। এসময় জেলের বাইরে কয়েকশ তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মী জড়ো হয়ে ইমরানের স্বাস্থ্য ও পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছতা দাবি করেন। 

ইমরান খানের মৃত্যু গুজব দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছিল না দেশটির বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর তার সঙ্গে দেখা করার অনুমতি মিলেছিল তার বোনের।

জেল থেকে বেরিয়ে উজমা বলেছেন, ‘সে (ইমরান খান) খুব রেগে আছে। তার উপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে।’ তবে ইমরান খান ‘পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

আজ আদিয়ালা জেল ও ইসলামাবাদ হাই কোর্টের বাইরে সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাতে বাধার প্রতিবাদে বিক্ষোভ করেছিল পিটিআই। দেশটির খাইবার পাখতুনখোয়া (কেপিকে) মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানান, অক্টোবর ২৭ থেকে কেউ ইমরান বা তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে পারেননি। এই ঘটনায় ক্ষোভ বেড়েছে দেশটিতে।

ধারা ১৪৪ কার্যকর

পিটিআই বিক্ষোভের আগে দেশটির দুই বড় শহর ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা প্রয়োগ করা হয়েছে। দেশটির মন্ত্রী তালাল চৌধুরী জানিয়েছেন, সেকশন ১৪৪ কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং যারা আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই সময়ে রাজনৈতিক সমাবেশ, আদালত বা গুরুত্বপূর্ণ স্থানকে ভয় সৃষ্টি ও সংবাদ তৈরি করতে ব্যবহার করতে পারে বলে ধারণা দেশটির সরকারের। ওই মন্ত্রী বলেন, সরকার ও পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) মিলিতভাবে সাইবার নিরাপত্তা ও ভিপিএন ব্যবহারের নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে ইমরান খানকে রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদে নেওয়ার গুঞ্জনও উঠেছে। ওই প্রশ্নের জবাবে তালাল চৌধুরী বলেছেন, ‘ইমরানকে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদে স্থানান্তরের বিষয় এখনও নিশ্চিত নয়। ইসলামাবাদে নতুন জেলের নির্মাণ শেষ পর্যায়ে। এরপর কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। তাই আপাতত সেটি নিশ্চিত নয়।’

৭২ বছর বয়সী ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে তিনি ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন।

ইমরান দাবি করেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার রাজনৈতিক দল পিটিআই মনে করছে, এই মামলাগুলো তার রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে করা হয়েছে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleমেয়ে থেকে ছেলেতে রূপান্তর, যা জানালেন সিভিল সার্জন
Next Article প্রেমে বিভোর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রেমিক-প্রেমিকা

Related Posts

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.