ভারতের সিকিম রাজ্যে শুক্রবার সন্ধ্যায় ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে এই ভূমিকম্পটি সংঘটিত হয়।
ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সিকিমে, দার্জিলিং শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়। পাশাপাশি জিয়ালশিং শহরের উত্তর দিকে প্রায় ৯ কিলোমিটার এলাকা ভূমিকম্পের প্রভাবের মধ্যে পড়ে।
তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

