ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সাধারণ সভায় ইলিয়াস আহমেদ ইফাজ সংগঠনের নতুন লোকাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নির্বাচনের পর খন্দকার ফারাবি আহমেদ বলেন,
“এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। প্রেসিডেন্ট ইলিয়াস আহমেদ ইফাজের নেতৃত্বে একটি শক্তিশালী ও কার্যকর বোর্ড গঠনে কাজ করতে চাই। স্বচ্ছতা, শৃঙ্খলা ও টিমওয়ার্কের মাধ্যমে আমরা জেসিআই ঢাকা প্রিমিয়ারকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবো। সদস্যদের সম্পৃক্ততা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নই হবে আমাদের প্রধান অগ্রাধিকার।”
জেসিআই ঢাকা প্রিমিয়ার নতুন নেতৃত্বের মাধ্যমে ২০২৬ সালে সংগঠন পরিচালনা ও টেকসই কার্যক্রমে আরও অগ্রগতি অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছে।

