Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Hades Crack Fix Pre-Installed 100% Working Windows

জুলাই ১৬, ২০২৬

Spider-Man 2 Full Unlocked ElAmigos Release Crash Fix Desktop

জুলাই ১৫, ২০২৬

MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script

জুলাই ১৫, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Hades Crack Fix Pre-Installed 100% Working Windows
  • Spider-Man 2 Full Unlocked ElAmigos Release Crash Fix Desktop
  • MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script
  • Microsoft 365 x64-x86 Fully Activated Mega newest Release without System Requirements
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
Thursday, July 16
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»রাজনীতি»এনসিপিকে কেন শাপলা দেওয়া যাবে না, ব্যাখ্যা দিলেন নীলা ইস্রাফিল
রাজনীতি

এনসিপিকে কেন শাপলা দেওয়া যাবে না, ব্যাখ্যা দিলেন নীলা ইস্রাফিল

অক্টোবর ১৯, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে শাপলা প্রশ্নে অনড়। একই সঙ্গে নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নীতিমালা প্রণয়নেরও দাবি জানিয়েছে দলটি। রোববার (১৯ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদের কাছে এমন লিখিত দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে এনসিপিকে কেন শাপলা প্রতীক দেওয়া যাবে না, তার ব্যখ্যা দিয়েছেন সাবেক এনসিপি নেত্রী ও অভিনেত্রী নীলা ইস্রাফিল। 

এ বিষয়ে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘শাপলা প্রতীক, আইন, যুক্তি আর দায়িত্বের প্রশ্ন।

সম্প্রতি NCP-এর নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন ‘শাপলা প্রতীক কেন তাদের দেওয়া যাবে না?’ তিনি আইনি ব্যাখ্যা চেয়েছেন। আমি মনে করি, প্রশ্নটা করার অধিকার যেমন তার আছে, তেমনি আইনের ব্যাখ্যাটা পরিষ্কার করে বলা আমাদেরও দায়িত্ব। যদিও আমি আইনের ছাত্রী নই তবুও যেটুকুন বুঝি সেটুকুন জায়গা থেকে বলা। 

প্রথমেই স্পষ্ট করা দরকার, ‘শাপলা’ শুধু একটা ফুল না, এটা বাংলাদেশের জাতীয় প্রতীক। সংবিধানের দ্বিতীয় তফশিলে (Second Schedule) স্পষ্টভাবে বর্ণনা আছে, জাতীয় প্রতীকে শাপলা ফুলকে কেন্দ্র করে ধান, পাট ও জ্যোতির্ময় সূর্য ব্যবহার করা হয়েছে।

অর্থাৎ, ‘শাপলা’ জাতীয় প্রতীকের কেন্দ্রবিন্দু।

 Election Symbols (Allocation and Registration) Order, 1972 অনুযায়ী, নির্বাচন কমিশনের কর্তৃত্ব আছে প্রতীকের তালিকা নির্ধারণ ও অনুমোদনের ক্ষেত্রে। সেই আইনেই বলা হয়েছে, কোনো প্রতীক যদি জাতীয় প্রতীক, ধর্মীয় চিহ্ন, বা রাষ্ট্রীয় মর্যাদার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, সেটি রাজনৈতিক দলকে দেওয়া যাবে না। কারণ, এতে জাতীয় প্রতীকের অপব্যবহারের আশঙ্কা থাকে। এই আইনি সীমারেখা মানেই হচ্ছে 

‘শাপলা’ প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ এটি রাষ্ট্রীয় পরিচয়ের অংশ।

অন্যদিকে, যারা যুক্তি দেন ‘ধানের শীষ’ জাতীয় উপাদান, তাদের জন্যও বলা জরুরি, ‘ধানের শীষ’ কোনো রাষ্ট্রীয় প্রতীক নয়। এটি জাতীয় ফুল বা প্রতীকের অংশ নয়, বরং কৃষিভিত্তিক সমাজের চিহ্নমাত্র। অর্থাৎ, ‘শাপলা’ জাতীয় প্রতীকের অংশ “ধানের শীষ” নয়। এই পার্থক্যটাই আইনগতভাবে বিষয়টিকে নির্ধারণ করে দেয়। তাহলে এখন প্রশ্ন থাকে একটি দল কি চায়, রাষ্ট্রীয় প্রতীককে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে রাষ্ট্রের নিরপেক্ষতার ভাবমূর্তি নষ্ট করতে? শাপলা মানে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ কারও দলের নয়। একটি প্রতীকের পবিত্রতা তখনই টিকে থাকে, যখন সেটি রাষ্ট্রের বাইরে রাজনীতিতে ব্যবহৃত না হয়।

আমি বিশ্বাস করি, যারা সত্যিকারের রাজনীতি করেন, তারা জানেন,প্রতীক মানে শুধু ভোট নয়, এটি বিশ্বাসের চিহ্ন। আর “শাপলা”র বিশ্বাসটা সবার, কোনো দলের নয়। তাই আইন যেমন বলছে না, নৈতিকতাও বলছে এই প্রতীক কাউকে দেওয়া যাবে না।

শাপলা রাষ্ট্রের প্রতীক দলীয় প্রতীক নয়।

আইন, সংবিধান আর রাষ্ট্রের মর্যাদা, সবই একই কথা বলছে। আমরা যদি রাষ্ট্রের প্রতীককে দলীয় স্বার্থে ভাগ করি, তাহলে রাজনীতির মানে হারিয়ে যাবে। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী, তারা রাষ্ট্রকে দলীয়করণে নয়, রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবেই দেখতে চাই।’

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleপুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে হত্যা
Next Article ১৭ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণী, কাবিনের টাকা দিয়ে বিদায়

Related Posts

প্রধানমন্ত্রীর চীন সফরে থাকছেন তথ্যমন্ত্রীও

জুনe ২৩, ২০২৬

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

জুনe ২৩, ২০২৬

বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.