Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»রাজনীতি»কাউনিয়া-পীরগাছা মানুষের অধিকার আদায়ে মাঠে নেমেছি: আখতার হোসেন
রাজনীতি

কাউনিয়া-পীরগাছা মানুষের অধিকার আদায়ে মাঠে নেমেছি: আখতার হোসেন

অক্টোবর ১৩, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার মাঠে এখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি সোমবার রংপুরের কাউনিয়া-পীরগাছা ৪ আসনে দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করেছন।

গণসংযোগে আখতার হোসেন বলেন, আমরা অতীতের ইতিহাস থেকে জানি রংপুর বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। যখন যে সরকার ক্ষমতায় এসেছেন তাদের দলীয় সংসদ সদস্যরা ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন। কিন্তু নির্বাচনে জয়লাভ করার পর তারা ঢাকামুখী হয়েছেন। তৃণমূল মানুষের কথা ভুলে গেছেন। তাই বঞ্চনার শিকার হয়েছেন, কাউনিয়া-পীরগাছা এলাকার মানুষ।

এদিন দুপুরে পীরগাছা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি। আখতার হোসেন সকাল থেকেই পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ও ছাওলা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় উঠোন বৈঠক করেন।

গণসংযোগ করার সময় আখতার হোসেন বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে হাত মেলান, কাউকে বুকে জড়িয়ে ধরেন এবং মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। এভাবেই তিনি তৃণমূলের মানুষের সঙ্গে কুশলবিনিময় করেন। এর আগেও আখতার হোসেন দুই শতাধিক ভ্যান নিয়ে নিজ এলাকায় জনসংযোগ করেন। যা জনমনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

আখতার হোসেন বলেন, যে উন্নয়নের কথা শুনে এসেছি, গত ১৬ বছরে সেই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি কাউনিয়া-পীরগাছায়। আগামী নির্বাচনে কাউনিয়া-পীরগাছার মানুষ উন্নয়নের স্বার্থে নতুন দল এনসিপি ও প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি যদি সংসদে যেতে পারি এবং কথা বলতে পারি, অবশ্যই কাউনিয়া-পীরগাছার মানুষ উন্নয়নের সুফল পাবে। আমরা জুলাইয়ে আনন্দ করে ফ্যাসিবাদ তাড়িয়েছি, সেটাই আমাদের বড় অর্জন। ব্যক্তি জীবনে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়নই আমার চাওয়া-পাওয়া। সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। আমি চাই উন্নয়ন বঞ্চনার শিকার রংপুরের মানুষ তার ন্যায্য হিস্যা বুঝে পাক। সে জন্য আমি ভোটের আগে ও পরে সমান লড়াই করে যাব এই প্রতিশ্রুতি দিতে চাই এলাকার মানুষের কাছে।

রংপুর-৪ আসনে (পীরগাছা-কাউনিয়ার) ভোটারদের সাড়া প্রসঙ্গে তিনি বলেন, সবাই অপেক্ষায় আছেন, নির্বাচনে তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার জন্য। তাই আমি যখন গণসংযোগে যাই দেখি  মানুষ বেশ সাড়া দিচ্ছেন। আশা করছি নির্বাচনে ভালো কিছু হবে।

গণসংযোগে তার সঙ্গে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleমঞ্চে বসা নিয়ে জুলাইযোদ্ধা-আয়োজক কমিটির বাগবিতণ্ডা
Next Article নবীন কর্মকর্তাদের হতে হবে জনবান্ধব ও সেবামুখী: ভূমি সচিব

Related Posts

বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬

জামায়াত-শিবিরকে ঘিরে রাকিবের বিস্ফোরক মন্তব্য

মে ১৯, ২০২৬

নিরাপত্তার বলয় ভেঙে শিশুদের সঙ্গে আনন্দঘন সময় প্রধানমন্ত্রীর

মে ১৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.