Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

The First Berserker: Khazan Deluxe Edition Crack Fix FLT Release for Windows 2026

জুলাই ১৭, ২০২৬

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীই ‘পরিসংখ্যানবিদ’, প্রশাসনিক জটিলতা নাকি অনিয়ম?

জুলাই ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • The First Berserker: Khazan Deluxe Edition Crack Fix FLT Release for Windows 2026
  • কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীই ‘পরিসংখ্যানবিদ’, প্রশাসনিক জটিলতা নাকি অনিয়ম?
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
Friday, July 17
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»টমেটোর দাম কেজি ৭০০ রুপি!
আন্তর্জাতিক

টমেটোর দাম কেজি ৭০০ রুপি!

অক্টোবর ২১, ২০২৫

সালাদসহ খাবার তালিকায় থাকা অন্যতম সবজি টমেটোর দামে নজিরবিহীন উত্থান ঘটেছে পাকিস্তানে। দেশটির প্রধান শহরগুলোতে টমেটোর দাম আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছেছে। কিছু এলাকায় যেখানে এক কেজি টমেটোর দাম ছিল ১০০ রুপি, সেখানে এখন তা বিক্রি হচ্ছে ৭০০ রুপিতে—যা চলমান মুদ্রাস্ফীতির মধ্যে টমেটোকে পরিণত করেছে অন্যতম ব্যয়বহুল নিত্যপ্রয়োজনীয় পণ্যে।

জেলম ও গুজরানওয়ালায় সর্বোচ্চ বৃদ্ধি

জেলমে টমেটোর দাম কেজিপ্রতি ১০০ রুপি থেকে বেড়ে ৭০০ রুপিতে পৌঁছেছে। স্থানীয়রা বলছেন, এই মূল্যবৃদ্ধি দৈনন্দিন রান্না-বান্নাকে কঠিন করে তুলেছে। ফলে অনেকেই টমেটোর ব্যবহার কমাতে বাধ্য হচ্ছেন।

গুজরানওয়ালায় টমেটোর দাম ৫৭৫ রুপিতে পৌঁছেছে, যা সাম্প্রতিক বন্যার প্রভাবে সরবরাহ ঘাটতির কারণে ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাইকারি বাজারে সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে, ফলে খুচরা দামে আগুন লেগেছে।

ফয়সালাবাদ ও মুলতানে সরবরাহ সংকট

ফয়সালাবাদে টমেটোর দাম ১৬০ রুপি থেকে বেড়ে ৫০০ রুপিতে পৌঁছেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বন্যায় ফসলের ক্ষতি ও সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ার কারণে এই বৃদ্ধি ঘটেছে।

অন্যদিকে মুলতানে টমেটোর দাম কেজিপ্রতি ৪৫০ রুপি, যদিও প্রশাসনের নির্ধারিত দামে তা ১৭০ রুপির মধ্যে থাকার কথা। বিক্রেতারা বলছেন, সরকারের নির্ধারিত মূল্য ‘বাস্তবসম্মত নয়’, কারণ পাইকারি বাজারেই দাম অনেক বেশি। 

লাহোরে টমেটোর দাম সরকার নির্ধারিত ১৭৫ রুপি ছাড়িয়ে ৪০০ রুপিতে বিক্রি হচ্ছে। নাগরিকরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা অবিলম্বে হস্তক্ষেপ করে দাম নিয়ন্ত্রণে আনে।

শহরের ক্রেতারা অভিযোগ করছেন, মাংস, ডাল, বিশেষ করে সবজির দাম এখন অসহনীয়। ‘দিনের পর দিন টমেটোর দাম আকাশছোঁয়া, সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে’, এক ক্রেতা বলেন।

অন্যদিকে দোকানিরা দাবি করছেন, টমেটোর সরবরাহ এতটাই কম যে তাদের বাধ্য হয়ে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

কোয়েটায় নাগরিকদের হাঁসফাঁস

কোয়েটায় টমেটোর দাম ৩০০ থেকে ৩৫০ রুপিতে পৌঁছেছে। অনেক ক্রেতা দাম বেশি হওয়ায় বাজার থেকে খালি হাতে ফিরছেন।

সবজি বিক্রেতারা বলছেন, তাদের বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে। ‘মানুষ এসব দামে কিনতে পারছে না, আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে’, বলেন এক বিক্রেতা। নাগরিকরা প্রশাসনের কাছে দামের লাগাম টানতে ‘মূল্য নিয়ন্ত্রণ কমিটি’ সক্রিয় করার দাবি জানিয়েছেন।

পেশাওয়ারে বাণিজ্য ব্যাহত, দাম বৃদ্ধি

পেশাওয়ারে টমেটোর দাম সরকার নির্ধারিত ৩২০ রুপি ছাড়িয়ে ৪৫০ রুপিতে পৌঁছেছে। ব্যবসায়ীরা বলছেন, আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যপথ বন্ধ থাকায় টমেটোর সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে।

এক ব্যবসায়ী জানান, ‘ইরান থেকে টমেটো আসছে, কিন্তু আফগান সীমান্ত বন্ধ থাকায় স্বাভাবিক সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে’। ফলে সরকারি দামের কোনো কার্যকারিতা নেই, মানুষকে বাজারমূল্যেই কিনতে হচ্ছে।

বন্যা ও বাণিজ্য ব্যাহত হওয়া মূল্যবৃদ্ধির মূল কারণ

দেশজুড়ে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি ও আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ব্যাহত হওয়ায় টমেটোর তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সরকার যদি দ্রুত হস্তক্ষেপ না করে, তবে আগামী সপ্তাহগুলোতে এই সংকট আরও তীব্র হতে পারে—যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।

দেশের সব প্রদেশ থেকেই নাগরিকরা সরকার ও মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন যেন তারা অতিরিক্ত মুনাফা রোধে কঠোর ব্যবস্থা নেয় এবং বাজারে সবজির সরবরাহ স্থিতিশীল রাখে।

সূত্র: সামাটিভি

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleএবার ট্রাম্পের ওপর খেপেছে খামারিরা
Next Article রেকর্ড গড়ার পর স্বর্ণের দামে বড় পতন

Related Posts

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.