Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup

জুলাই ১৫, ২০২৬

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»ট্রেনে পুলিশকে মারধর, গ্রেফতার ২
সারাদেশ

ট্রেনে পুলিশকে মারধর, গ্রেফতার ২

নভেম্বর ২৫, ২০২৫

ঢাকা-সিলেট রেলপথে ট্রেনে পুলিশকে মারধর ও টিটিইর সঙ্গে অসদাচরণের ঘটনায় ট্রেনের দুই যাত্রীকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ।

আটককৃতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর থানার রসুলপুর গ্রামের ইটালী বাড়ির আব্দুল করিম মিয়ার ছেলে মো. বোরহান (২৭) ও মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দক্ষিণবাগ গ্রামের আহাদ মিয়ার ছেলে নাঈম হোসেন মুরাদ (২১)।

সোমবার দুপুর ১টার দিকে ওই দুই যাত্রীকে জয়ন্তিকা ট্রেন থেকে গ্রেফতার করার পর মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনে টিকিট চেকিংয়ের কাজ করছিলেন টিটিই ও পুলিশ সদস্যরা। এ সময় চলন্ত ট্রেনটি নরসিংদীর মেথিকান্দা স্টেশন অতিক্রম করার সময় টিটিই ট্রেনে থাকা যাত্রী নাইম হোসেন মুরাদের কাছে টিকিট দেখতে চাইলে সে টিকিট প্রদর্শন করতে পারেনি। টিকিট কাটতে বললে টিটিইর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন নাঈম। এ সময় সঙ্গে যোগ দেন আরেক যাত্রী বোরহানসহ তার সহযাত্রীরা।

পুলিশ সদস্য মামুন মিয়াসহ অন্য সদস্যরা বাগবিতণ্ডা না করার পরামর্শ দিলে পুলিশ সদস্যদের প্রতি চড়াও হন। একপর্যায়ে বুরহান ও নাইমসহ তাদের সহযাত্রীরা টিটিইর সঙ্গে অসদাচরণ করেন ও পুলিশ সদস্য মামুন মিয়াকে মারধর করেন। পরে ট্রেনটি বেলা ১২টা ৫৫ মিনিটে ভৈরব স্টেশনে এলে ট্রেনের টিটিই ও পুলিশ সদস্যরা ভৈরব রেলওয়ে থানা পুলিশের সহায়তায় বোরহান ও নাইমকে আটক করেন।

এদিকে মারধরে আহত পুলিশ কনস্টেবল মামুন মিয়াকে রেলওয়ে থানা পুলিশের সহায়তায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ২৪ নভেম্বর আহত পুলিশ কনস্টেবল মামুন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ বিষয়ে পুলিশ কনস্টেবল মামুন মিয়া বলেন, টিকিটবিহীন ঢাকা থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল ৬-৭ জন যুবক। টিটিই টিকিট দেখতে চাইলে তারা টিটিইসহ আমাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে আমাকে মারধর করে। এ সময় টিটিই আমাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। আমি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করেছি।

এ বিষয়ে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ বলেন, ট্রেনে মারধরের ঘটনার অভিযোগে দুইজন যাত্রীকে ভৈরব রেলওয়ে জংশনে ট্রেন থেকে আটক করে থানা আনা হয়। কুলাউড়া রেলওয়ে থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মামুন মিয়ার মামলায় বোরহান ও নাঈম নামের দুই যাত্রীকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleবাউল আবুল সরকারের বিচার চান পরিচালক অনন্য মামুন
Next Article গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবদল সমর্থক আটক

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.