Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»রাজনীতি»‘নোট অব ডিসেন্ট’ ও জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন নিয়ে যা বললেন রুমিন ফারহানা
রাজনীতি

‘নোট অব ডিসেন্ট’ ও জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন নিয়ে যা বললেন রুমিন ফারহানা

নভেম্বর ৩, ২০২৫

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাদের তিনটি জায়গায় ঘোরতর আপত্তি আছে। প্রথমত হচ্ছে— যেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেদিন আমাদের পুরো ডকুমেন্টটি দেওয়া হয়নি। পরবর্তীতে ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এবং একমত হয়েছে, সেগুলোর প্রতিফলন মূল সনদে দেখা যাচ্ছে না। তার দুটি স্পেসিফিক উদাহরণ আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্লারিফাই করেছেন।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে বিএনপির এই নেত্রী এসব কথা বলেন।     

তিনি বলেন, ৪(ক) সংবিধানের যেখানে মরহুম শেখ মুজিবুর রহমানে ছবি অফিস-আদালতে না রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল ঐকমত্য কমিশনে, সেই প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে। আরেকটি হচ্ছে, সংবিধানের ১৫০ অনুচ্ছেদের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফশিল সংবিধানে না রাখার জন্য। এখানে দলগুলোর ঐকমত হয়েছে। দেখা গেছে, মূল সনদে এটার প্রতিফলন নেই। 

রুমিন ফারহানা বলেন, জামায়াতের সঙ্গে সমঝোতা করে নোট অব ডিসেন্ট থেকে বিএনপি সরে আসতে পারে এনসিপির পক্ষ থেকে এমনটি বলা হচ্ছে। আসলেই কি নোট অব ডিসেন্ট থেকে বিএনপি সরে আসবে?     

তিনি আরও বলেন, বলা হচ্ছে ২৭০ দিনের মধ্যে পরবর্তী পার্লামেন্ট, যেটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, সেখানেও বিএনপির আপত্তি আছে। কারণ, এই সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি বা দলগুলো একমত হয়নি।

এরপরও যখন সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হচ্ছে পরবর্তী পার্লামেন্টে, সেখানে বিএনপির আপত্তি আছে। ২৯০ দিনের মধ্যে একটি সময় বেঁধে দেওয়া এবং সেটাকে বাধ্যতামূলক করা যে ২৭০ দিনের মধ্যে করতেই হবে সংবিধান সংস্কার। যদি দলগুলো বা সংসদ ব্যর্থ হয়, তাহলে সেটা অটোম্যাটিকেলি সংবিধানে অর্ন্তভুক্ত হয়ে গেছে বলে গণ্য হবে। এভাবে জীবনে কোথাও কোনো দেশে কোনো কালে সংবিধান সংস্কার হয়নি। 

রুমিন ফারহানা বলেন, আপনাকে বুঝতে হবে, আপনি সুপ্রিম ল নিয়ে কথা বলছেন।

আপনি এমনটি একটি আইন নিয়ে কথা বলছেন, যেই আইনের সঙ্গে বাংলাদেশের যে কোনো বিধান, যে কোনো আইন, যে কোনো প্রজ্ঞাপন এমনকি সংবিধানের নিজস্ব কোনো অনুচ্ছেদও যদি মূল স্প্রিটের সঙ্গে সাংঘর্ষিক হয়, যতটুকু সাংঘর্ষিক হয়, ততটুকু বাতিল বলে গণ্য হবে। আপনি এমন একটি আইন বা সুপ্রিম ল কে যখন পরিবর্তনের কথা বলেন, তখন একটি প্রসিডিউর আছে, আপনাকে সেই প্রসিডিউর ফলো করেই সংবিধান এমেন্ড করতে হবে।   

বিএনপির এই নেত্রী বলেন, গণভোটের ব্যাপারে বিএনপির কথা আছে। নির্বাচনের সময় যদি আপনি গণভোটের আয়োজন করেন এবং যেখানে নির্বাচন কমিশন নিজেই বলছে তাদের দেড়মাস সময় দিতে হবে। আজকে থেকে যদি ধরি, তাহলে ডিসেম্বরের ১৭ তারিখের আগে এই গণভোট আয়োজন করা সম্ভব নয়। এটা নির্বাচন কমিশনের কথা। তাদের হিসাব অনুযায়ী, তিন হাজার কোটি টাকা বাড়তি লাগবে। আপনাকে যদি গণভোট আয়োজন বা ভিন্ন তারিখে করতে হয়। এগুলো নিয়ে বিএনপির দ্বিমত আছে। কিন্তু অন্যান্য দলগুলো যদি মনে করে একেক সময় একেকটি ইস্যু সামনে নিয়ে এসে নির্বাচনটিকে ডিলে করবে এবং এর মধ্য দিয়ে তারা কিছু সুবিধা নেবে, সেটা তারা ভাবতে পারে। আপনি যদি সার্বিক দিক বিবেচনা করেন, সেটা সরকার, অর্থনীতি বা আইনশৃঙ্খলার তরফ থেকে বলেন এই একটি নির্বাচিত সরকার বা আসু ইলেকশন ছাড়া বাংলাদেশ অন্য কিছু ইফোর্ট করতে পারে না।  

 জামায়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে, কোনো দলের এত আগে থেকে এত ভালো নির্বাচনি প্রিপারেশন নাই জামায়াতের প্রিপারেশন যতটা ভালো। তাহলে তারা কেন নিম্নকক্ষে পিআর নিয়ে কথা বলছে। তাদের ৩০০ আসনে ক্যান্ডিডেট। ফজরের ওয়াক্ত থেকে সূর্য ওঠা পর্যন্ত তারা ক্যাম্পেইন চালায়। তারপর আসর থেকে রাত পর্যন্ত ক্যাম্পেইন চালায়। এটা হচ্ছে তাদের স্ট্রাটেজি। ১০/১২ মাস ধরে তারা এ স্ট্রাটেজি ফলো করছে। এই যে প্রিপারেশন নিজের ঘরে শতভাগ রেখে অন্য দলকে পুশ করছে নির্বাচনকে ডিলে করার সুবিধার নেওয়া জন্য, এটা ঠিক না।  

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleজামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা
Next Article সেই কালামের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়া নিয়ে যা বলল মেট্রোরেল কর্তৃপক্ষ

Related Posts

বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬

জামায়াত-শিবিরকে ঘিরে রাকিবের বিস্ফোরক মন্তব্য

মে ১৯, ২০২৬

নিরাপত্তার বলয় ভেঙে শিশুদের সঙ্গে আনন্দঘন সময় প্রধানমন্ত্রীর

মে ১৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.