Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু

জুন ১০, ২০২৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি

জুন ১০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
  • পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু
  • দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি
  • ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ
  • নবাবগঞ্জে একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম
বুধবার, জুন ১০
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»মধুপুরে কোটি টাকার মাদকসহ ৫ কারবারি আটক
সারাদেশ

মধুপুরে কোটি টাকার মাদকসহ ৫ কারবারি আটক

জুন ৮, ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে র‌্যাব-১৪ এর পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা, ৬০০ পিস বুপ্রেনোরফাইন ইনজেকশন এবং ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা পাঁচজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে ৬ জুন র‌্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প মধুপুর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধুপুরের জলছত্র (২৫ মাইল) বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে তিন মাদককারবারিকে আটক করা হয়। তারা হলেন হবিগঞ্জ জেলার সেলিম (৩৫), নাজমা বেগম (৪৮) ও মৌলভীবাজার জেলার আনোয়ারা বেগম (৪৭)।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকানো ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

দ্বিতীয় অভিযানে রাত ৯টার দিকে জলছত্র বাজারের জামে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা ‘প্রান্তিক সুপার’ নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার মো. ইয়াজদুল হক (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার ব্যাগ থেকে ৬০০ পিস বুপ্রেনোরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

তৃতীয় অভিযানে রাত আনুমানিক ১০টার দিকে মধুপুর থানা সংলগ্ন সেতুর ওপর ‘এমডি সুপার’ নামের আরেকটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে টাঙ্গাইল জেলার প্রান্ত পাল (২০) নামে এক মাদককারবারিকে আটক করা হয়। তার ব্যাগ থেকে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারদের মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

৫ কারবারি আটক কোটি টাকার মাদকসহ মধুপুরে
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleগাইবান্ধায় কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, ২ নারী আটক
Next Article এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

Related Posts

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

জুন ১০, ২০২৬

নবাবগঞ্জে একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম

জুন ১০, ২০২৬

পাবনা মানসিক হাসপাতালে ভয়াবহ সংঘর্ষে এক রোগীর মৃত্যু

জুন ৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.