Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup

জুলাই ১৫, ২০২৬

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»সংঘাত বন্ধ না করলে ভারত-পাকিস্তানের ওপর ২৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম: ট্রাম্প
আন্তর্জাতিক

সংঘাত বন্ধ না করলে ভারত-পাকিস্তানের ওপর ২৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম: ট্রাম্প

অক্টোবর ২৯, ২০২৫

সংঘাত বন্ধ না করলে ভারত ও পাকিস্তানের ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার দক্ষিণ কোরিয়ায় এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনে তিনি এই দাবি করেন।

গত মে মাসের সংঘাতের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘আপনারা যদি ভারত ও পাকিস্তানের (ওই পাল্টাপাল্টি হামলার) দিকে তাকান…দেখবেন, তখন তারা (বড়) সংঘাতের দিকে এগোচ্ছিল।’ দুই প্রতিবেশীর ওই সংঘাতে ‘সাতটি বিমান বিধ্বস্ত হয়েছিল’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প দাবি করেন, সংঘাত বন্ধ করতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের নেতাদের ফোন করেছিলেন। বলেছিলেন, সংঘাত বন্ধ করতে সম্মত না হলে তিনি তাঁদের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেবেন এবং বড় ধরনের শুল্ক আরোপ করবেন।

ট্রাম্প বলেন, ‘আমি বলেছিলাম, আমি উভয় দেশের ওপর ২৫০ শতাংশ করে শুল্ক আরোপ করব। এর মানে হলো, আপনি কখনো ব্যবসা করতে পারবেন না…এর মধ্য দিয়ে আমি এই কথাটা সুন্দর করে বলেছিলাম, আমরা আপনাদের সঙ্গে ব্যবসা করতে চাই না।’

ট্রাম্পের কথা শোনে অনুষ্ঠানের শ্রোতারা হাততালি দেন।

ট্রাম্প আগেও একই ধরনের দাবি করেছিলেন। কিন্তু ভারত তা খারিজ দিয়েছে।

ট্রাম্পের আজকের মন্তব্যের বিষয়ে জানতে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বার্তা সংস্থা রয়টার্সের তরফে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে তারা মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, গত জুনে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মোদি বলেছিলেন, চার দিনের সংঘাতের সময় যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে বাণিজ্য বা মার্কিন মধ্যস্থতা নিয়ে কোনো আলোচনা হয়নি।

দিল্লি বারবার বলে আসছে, পাকিস্তানের অনুরোধে মে মাসের সংঘাত বন্ধ হয়েছিল। অর্থাৎ এতে যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল না। কিন্তু সংঘাত বন্ধে মধ্যস্থতা করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে ইসলামাবাদ। শুধু তা–ই নয়, সংঘাত বন্ধ করায় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্যও মনোনয়নয় দিয়েছে পাকিস্তান।

কিন্তু এপেক শীর্ষ সম্মেলনে ট্রাম্প জানান, প্রথম উভয় পক্ষই প্রথমে তাঁর অস্ত্রবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছিল। তবে পরে তারা রাজি হয়।

ট্রাম্প বলেন, ‘তারা উভয়ে বলেছিল, না, না, না। আমাদের লড়াই চালিয়ে যেতে দিন। কিন্তু দুই দিন পর, তারা ফোন করে বলল, আমরা বুঝতে পেরেছি। এরপর তারা সংঘাত বন্ধ করল।’

পরবর্তী সময়ে ট্রাম্প প্রশাসন ভারতের কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। পাশাপাশি রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে দিল্লির ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ওয়াশিংটন। তবে শুল্ক কমিয়ে বাণিজ্য চুক্তি করার বিষয়ে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে।

অন্যদিকে প্রাথমিকভাবে পাকিস্তানের ওপর ২৯ শতাংশ শুল্ক আরোপ করা হলেও পরে তা ১৯ শতাংশে নামিয়ে আনা হয়।

গত ২২ এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত দাবি করেছিল, এই হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু পাকিস্তান তা জোর দিয়ে প্রত্যাখ্যান করে।

ওই হামলার জেরে উভয় দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেতে থাকে। একপর্যায়ে ৭ মে পাকিস্তানের বিভিন্ন নিশানায় বিমান হামলা চালায় ভারত। পাকিস্তানও জবাব দেয়। চার দিনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ১০ মে উভয় দেশ অস্ত্রবিরতিতে সম্মত হয়।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleকেন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে তরুণীরা?
Next Article বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা ধরা, অতঃপর…

Related Posts

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.