Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
  • ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি»স্প্যাম ইমেইলে বিরক্ত? জিমেইলের নতুন ফিচারেই মিলবে সমাধান
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

স্প্যাম ইমেইলে বিরক্ত? জিমেইলের নতুন ফিচারেই মিলবে সমাধান

নভেম্বর ১৮, ২০২৫

ইমেইল ব্যবহারকারীদের জন্য স্প্যাম এখন নিত্যদিনের ঝামেলা। বিশেষ করে যারা প্রতিদিন বিপুল পরিমাণ ইমেইল সামলান, তাদের ইনবক্সে অনাকাঙ্ক্ষিত বার্তার ঢল আরও বেশি। এক প্রযুক্তি সাংবাদিক জানিয়েছেন, জিমেইলের একটি নতুন ফিচার ব্যবহার করে তিনি ইনবক্সে থাকা প্রায় ৮০ শতাংশ স্প্যাম এক ঝটকায় কমিয়ে ফেলেছেন।

‘ম্যানেজ সাবস্ক্রিপশনস’ নামের এই টুলটি ইতোমধ্যে বৈশ্বিকভাবে ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। এটি আগের চেয়ে আরও সহজ ও দ্রুত উপায়ে এক জায়গা থেকে সব সাবস্ক্রিপশন ইমেইল বাতিল করার সুবিধা দিচ্ছে।

সব সাবস্ক্রিপশন এক জায়গায় 

  • আগে জিমেইলে কোনো বাল্ক ইমেইল খুললে দেখা যেত আনসাবস্ক্রাইব বাটন, যা ব্যবহারকারীকে অন্য ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রিপশন বাতিলের ঝামেলা থেকে বাঁচাত।
  • এবার সেই সুবিধাতেই নতুন উন্নতি এনেছে গুগল।
  • ম্যানেজ সাবস্ক্রিপশনস মেনুতে জিমেইল নিজেই আপনার সব সাবস্ক্রিপশন ইমেইলের উৎস শনাক্ত করে এক তালিকায় দেখাবে। সেখান থেকে এক ক্লিকেই যেকোনো প্রেরকের ইমেইল বন্ধ করা যাবে।

কেন এত মানুষ অবাঞ্ছিত মেইল পান?

প্রযুক্তি সাংবাদিকের মতে, অনেক ব্যবহারকারী জানতেই পারেন না যে তারা বিভিন্ন মেইলিং লিস্ট–এ যুক্ত হয়ে গেছেন। অনেক প্রতিষ্ঠান যথাযথ সম্মতি ছাড়া ইমেইল ঠিকানাকে বিভিন্ন প্রোমোশনাল তালিকায় যুক্ত করে দেয়। ফলে প্রতিদিনই আসে অফার, বিজ্ঞাপন কিংবা অপ্রাসঙ্গিক বার্তা।

বিশেষ করে যারা সাংবাদিকতা বা গণমাধ্যমে যুক্ত—তাদের ইনবক্সে এই সমস্যা আরও গুরুতর। সংশ্লিষ্ট সাংবাদিক জানিয়েছেন, তিনি প্রতিদিন বিপুল পরিমাণ অনাকাঙ্ক্ষিত পিআর ইমেইল পেতেন। নতুন এই ফিচার তার ইনবক্স অনেকটাই পরিষ্কার করে দিয়েছে।

কীভাবে ব্যবহার করবেন ‘ম্যানেজ সাবস্ক্রিপশনস’

  • স্ক্রিনের ওপরে থাকা তিন দাগের মেনু ট্যাপ করুন।
  • সাইডবার স্ক্রল করে ম্যানেজ সাবস্ক্রিপশনস–এ ট্যাপ করুন।
  • তালিকা থেকে যেকোনো ইমেইল উৎস নির্বাচন করে খামের ওপর থাকা মাইনাস আইকনে চাপুন।
  • পপ–আপে আনসাবস্ক্রাইব ট্যাপ করে নিশ্চিত করুন।

জিমেইলের ওয়েব সংস্করণে

  • সাইডবার থেকে মোর–এ ক্লিক করুন।
  • ম্যানেজ সাবস্ক্রিপশনস নির্বাচন করুন।
  • যেই প্রেরকের বার্তা আর পেতে চান না, তার পাশে থাকা আনসাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আরও পড়ুনভুয়া এআই কন্টেন্ট শনাক্ত করতে পারেন যেভাবে

গুগলের দুই গুরুত্বপূর্ণ নির্দেশনা

১. সবার কাছে ফিচারটি এখনো পৌঁছেনি

গুগল জানিয়েছে, ফিচারটি ধাপে ধাপে রোল–আউট হচ্ছে। তাই কারও কাছে এটি এখনই নাও দেখা যেতে পারে। এক–দুই সপ্তাহ পর আবার চেক করতে এবং অ্যাপ আপডেট রাখতে বলা হয়েছে।

২. আনসাবস্ক্রাইব করলেই মেইল বন্ধ হয় না

আনসাবস্ক্রাইব করার পরও কিছুদিন ইমেইল আসতেই পারে। কারণ প্রেরক প্রতিষ্ঠানগুলো অনুরোধটি প্রক্রিয়া করতে সময় নেয়। এই টুল সরাসরি মেইল ব্লক করে না—শুধু আপনার ঠিকানাকে তাদের সাবস্ক্রিপশন তালিকা থেকে সরিয়ে দেয়।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleটঙ্গীতে অগ্নিকাণ্ডে ৬ গুদাম পুড়ে ছাই
Next Article সাগরে ফের লঘুচাপের আভাস

Related Posts

এআই মামলার ভুয়া মেসেজে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

জুনe ৮, ২০২৬

৬ মিনিটের জন্য অন্ধকারে ঢাকা পড়বে পৃথিবীর একাংশ

মে ৮, ২০২৬

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্ক বার্তা

নভেম্বর ২১, ২০২৫
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.