Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»‘১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান’
আন্তর্জাতিক

‘১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান’

নভেম্বর ৪, ২০২৫

ইরানের সেনাবাহিনীর সমন্বয়বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী ১২ দিনের আরোপিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

জানজান প্রদেশে আবান ১৩ (জাতীয় ‘গ্লোবাল অ্যারোগ্যান্সবিরোধী সংগ্রাম দিবস’ ও সাবেক মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী) উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক মর্যাদাকে কলঙ্কিত করেছে।

তিনি আরও বলেন, ‘ইসরাইলি শাসন এখন শক্তিশালী ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অবস্থায় নেই। তারা আরোপিত যুদ্ধে ব্যর্থ হয়েছে, এবং যুক্তরাষ্ট্রও সেই ব্যর্থতার পথেই হেঁটেছে।

সাইয়ারি সতর্ক করে বলেন, “যদি ইসরাইল আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে ইরানের সেনাবাহিনী তাদের কঠোরভাবে পরাজিত করবে।’

ইমাম খোমেনি (রহ.)–এর প্রজ্ঞাবান নেতৃত্বে ইরান ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করতে সক্ষম হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

‘গ্লোবাল অ্যারোগ্যান্স’ বা বিশ্ব আধিপত্যবাদী শক্তি (যার নেতৃত্বে যুক্তরাষ্ট্র) এবং তাদের ইসরায়েলি শাসনের প্রতি সমর্থনের সমালোচনা করে সাইয়ারি বলেন, “গত দুই বছরে মার্কিন সমর্থনে জায়নিস্ট শত্রু অঞ্চলজুড়ে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে এবং হাজার হাজার নিরীহ মানুষকে শহীদ করেছে।

১২ দিনের আরোপিত যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র তার ক্রীড়নককে ইরানের বিরুদ্ধে পাঠায়, কিন্তু জায়নিস্ট শত্রু একা কিছুই করতে পারেনি। শেষে যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধে নেমেছিল—তবু পরাজয় বরণ করতে হয়।

প্রতিবেদন অনুযায়ী, ১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে অঘোষিত ও উসকানিমূলক হামলা চালায়, যা ১২ দিনব্যাপী যুদ্ধে রূপ নেয়। এতে ইরানের অন্তত ১,০৬৪ জন নিহত হন, যাদের মধ্যে সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকও ছিলেন।

যুদ্ধে যুক্তরাষ্ট্রও সরাসরি অংশ নেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত।

এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন কৌশলগত স্থাপনা ও কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি—যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি—লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

২৪ জুন ইরান সফল পাল্টা অভিযানের মাধ্যমে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন থামিয়ে দিতে সক্ষম হয়।

ইরান-ইসরাইল সংঘাত মধ্যপ্রাচ্য সংকট
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleসাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয়; মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন পেরুর
Next Article ছেত্রীকে ছাড়াই বাংলাদেশে আসছে ভারত

Related Posts

পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ

মে ২০, ২০২৬

নরওয়ের পত্রিকার কার্টুনে মোদিকে নিয়ে বিতর্ক, আন্তর্জাতিক আলোচনার ঝড়

মে ২০, ২০২৬

ইসরায়েলের নতুন হামলায় গাজা ফ্লোটিলার ৫০টি নৌযান আটক

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.