ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে কেবল একটি ‘সাময়িক বিরতি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজন হলে যেকোনো সময় পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে মার্কিন বাহিনী।
বুধবার (৮ এপ্রিল) মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ-এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জেনারেল কেইন এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে ১৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে।
মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি আরও জানান, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দেশটির নৌবহর ও অস্ত্র কারখানার ৯০ শতাংশেরও বেশি বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জেনারেল কেইন বলেন, ইরানের প্রধান নৌ-যুদ্ধজাহাজগুলো পুনরায় সচল করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতে কোনো শিথিলতা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। তাঁর ভাষায়, “আমাদের সেনারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্দেশ পেলেই আমরা আবারও সরাসরি যুদ্ধ বা কম্ব্যাট অপারেশন শুরু করতে সক্ষম।

