পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ অনুষ্ঠিত দীর্ঘ ২১ ঘণ্টার গুরুত্বপূর্ণ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর ইরানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমl-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বা “লকড অ্যান্ড লোডেড” অবস্থায় রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনী একটি “উপযুক্ত মুহূর্তের” অপেক্ষায় আছে এবং সেই সময়েই তারা ইরানকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, টানা আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়াতে পারে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

