চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলোআপ স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার (৯ মে) লন্ডনের উদ্দেশে যাত্রা করছেন।
রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবে।
তিনি চিকিৎসকের পরামর্শে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও অস্ত্রোপচারের পরবর্তী ফলোআপ করাবেন।
সফরসঙ্গী হিসেবে রয়েছেন রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

