তাইওয়ান পার্লামেন্ট চীনের ক্রমবর্ধমান সামরিক চাপ ও হুমকি মোকাবিলায় অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করেছে। তবে সরকার যে পরিমাণ অর্থ চেয়েছিল, তার তুলনায় কম বরাদ্দ পাস হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
শুক্রবার (৮ মে) দেশটির পার্লামেন্টে প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলারের বিশেষ প্রতিরক্ষা বাজেট অনুমোদন করা হয়।
এই বাজেটের আওতায় হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, সেলফ-প্রোপেল্ড হাউইটজার, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং জ্যাভলিন অ্যান্টি-আর্মার মিসাইল অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারের মূল পরিকল্পনায় যুক্তরাষ্ট্র থেকে আধুনিক অস্ত্র কেনার পাশাপাশি দেশীয়ভাবে ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগের কথা ছিল। এর লক্ষ্য ছিল চীন–এর সম্ভাব্য সামরিক হুমকির মোকাবিলায় তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করা।
তবে পার্লামেন্টে অনুমোদিত বাজেট সরকারের প্রাথমিক চাহিদার তুলনায় কম হওয়ায় প্রতিরক্ষা পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

