ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)। তারা ঝিনাইদহ সদর উপজেলা-এর হলিধানী ইউনিয়ন-এর গাগান্না গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়িতে ইলেকট্রনিক ফ্যানে ধান উড়ানোর সময় এই দুর্ঘটনা ঘটে। ফ্যানটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর তা না চলায় মজিবর খাঁ সেটি পরীক্ষা করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ফ্যানটি তার বুকে পড়ে যায়।
এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী মোমেনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হবে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

