Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup

জুলাই ১৫, ২০২৬

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»যশোরে বিএনপি নেতাকে গ্রেফতার করতে গিয়ে মবের মুখে পুলিশ, আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ
সারাদেশ

যশোরে বিএনপি নেতাকে গ্রেফতার করতে গিয়ে মবের মুখে পুলিশ, আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জুনe ৫, ২০২৬

যশোরের শার্শা উপজেলায় পুলিশ সদস্যকে মারধরের মামলার প্রধান আসামি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে গ্রেফতার করতে গিয়ে মবের মুখে পড়েছে পুলিশ। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের জড়ো করে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার শ্যামলাগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ সদস্য মামুন হাসানকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোস্তফা কামাল মিন্টুকে গ্রেফতারের জন্য শার্শা থানার ওসি মারুফ হোসেনের নেতৃত্বে থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। গ্রামটির একটি মোড় থেকে তাকে আটক করা হয়।

এ সময় মিন্টুর সমর্থকরা গ্রামের কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে জড়ো হওয়ার আহ্বান জানান। পরে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে এসে পুলিশকে ঘিরে ফেলেন। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মিন্টুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল যে মোস্তফা কামাল মিন্টুকে ষড়যন্ত্রমূলকভাবে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এ ঘোষণার পরপরই বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হন এবং পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জুন দায়ের হওয়া একটি মামলায় মোস্তফা কামাল মিন্টুসহ ছয়জনকে আসামি করা হয়। মামলার বাদী পুলিশ সদস্য মামুন হাসানের ছোট ভাই মেহেদী হাসান রয়েল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৯ মে বিকেলে মোটরসাইকেলে শার্শা বাজারে যাওয়ার পথে শ্যামলাগাছি গ্রামের একটি চায়ের দোকানের সামনে মামুন হাসানের পথরোধ করে তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। এতে তিনি আহত হন।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মোস্তফা কামাল মিন্টু। তিনি বলেন, “পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় আমি জড়িত নই। রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে ফাঁসানো হচ্ছে। কোনো ওয়ারেন্ট ছাড়াই পুলিশ আমাকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেছিল। এলাকাবাসী এর প্রতিবাদ করেছে।”

তিনি আরও দাবি করেন, পুলিশ প্রভাবিত হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসেছে।

অন্যদিকে, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোস্তফা কামাল মিন্টুকে গ্রেফতারের সময় মব সৃষ্টি করে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ গ্রেফতার করতে গিয়ে মবের মুখে পুলিশ যশোরে বিএনপি নেতাকে
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleভাটারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Next Article সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.