Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বরিশালে অটোচালক হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বাড়িতে আগুন

জুন ১৭, ২০২৬

টাঙ্গাইল মেডিকেলে অনিয়ম-অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী টুকু

জুন ১৭, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

জুন ১৭, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • বরিশালে অটোচালক হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বাড়িতে আগুন
  • টাঙ্গাইল মেডিকেলে অনিয়ম-অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী টুকু
  • নোয়াখালীর হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
  • ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত, আহত ২
  • স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
বৃহস্পতিবার, জুন ১৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»খেলাধুলা»বিশ্বকাপ ম্যাচের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, আতঙ্কে পর্যটকরা
খেলাধুলা

বিশ্বকাপ ম্যাচের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, আতঙ্কে পর্যটকরা

জুন ১৬, ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নিজেদের উদ্বোধনী ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে নিউইয়র্কের টাইমস স্কয়ারে সহিংস সংঘর্ষে জড়িয়ে পড়েছেন আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকরা। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে বিশ্বের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটে।

বিশ্বকাপের আমেজে জড়ো হওয়া হাজারো মানুষের মাঝে হঠাৎ সংঘর্ষ শুরু হলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন সাধারণ পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিউইয়র্ক পুলিশ।

৩ লাখ ৯৩ হাজার ফলোয়ারের জনপ্রিয় এক্স (টুইটার) অ্যাকাউন্ট ‘ফুটবল অ্যাওয়ে ডেইজ’-এ ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের সমর্থকরা কিল-ঘুষি ও লাথালাথিতে জড়িয়ে পড়েছেন। ভিডিওটি ইতোমধ্যে হাজারো মানুষ দেখেছেন এবং এটি বিশ্বকাপের প্রথম বড় ধরনের সমর্থক সহিংসতার ঘটনা হিসেবে আলোচনায় এসেছে।

গ্রুপ ‘জে’-এর ম্যাচের আগে আর্জেন্টিনার সমর্থকরা তাদের ঐতিহ্যবাহী ‘বান্দেরাজো’ উদযাপনের জন্য টাইমস স্কয়ারে জড়ো হন। নীল-সাদা পতাকায় ছেয়ে যায় পুরো এলাকা। একই সময়ে সেখানে আলজেরিয়ার সমর্থকদের পাশাপাশি ফ্রান্স ও সেনেগালের কিছু সমর্থকও উপস্থিত ছিলেন। শুরুতে উৎসবমুখর পরিবেশ থাকলেও পরে তা উত্তেজনায় রূপ নেয়।

ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য পারিসিয়ান’-এর বরাতে আর্জেন্টাইন গণমাধ্যম ‘ইনফোবাই’ জানিয়েছে, দুই পক্ষের সমর্থকরা প্রথমে একে অপরকে লক্ষ্য করে আপত্তিকর স্লোগান ও অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। পরে তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাধারণ পথচারী ও অপ্রাপ্তবয়স্করা ওপর থেকে ছোড়া বিভিন্ন বস্তু এড়িয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছেন। কেউ কেউ আবার দুই পক্ষকে শান্ত করার চেষ্টাও করেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও এএস’ ঘটনাটিকে ‘উন্মুক্ত যুদ্ধক্ষেত্র’ হিসেবে উল্লেখ করেছে।

ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য ফিগারো’ ও ‘ইনফোবাই’ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজন সমর্থককে আটক করেছে। তবে এখন পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছেন বা কতজন আহত হয়েছেন সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি নিউইয়র্ক পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনও প্রকাশ করা হয়নি।

আজ পূর্বাঞ্চলীয় সময় রাত ৯টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া। টাইমস স্কয়ারের এই ঘটনার পর এখন ম্যাচটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাড়তি নজর দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আতঙ্কে পর্যটকরা আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ টাইমস স্কয়ারে আর্জেন্টিনা বিশ্বকাপ ম্যাচের আগে
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleপরীমনির সঙ্গে সম্পর্কের অভিযোগ প্রমাণিত, বাধ্যতামূলক অবসরে যাচ্ছেন এডিসি সাকলায়েন
Next Article জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

Related Posts

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার

জুন ১৭, ২০২৬

১৩ হাজার সমর্থককে বিশ্বকাপ থেকে দূরে রাখতে চায় আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

মেসির নতুন কীর্তিতে ফুটবল বিশ্বে তোলপাড়

জুন ১৭, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.