Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬

প্রায় সাত কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

জুন ২০, ২০২৬

আড়াইহাজারে ১৪ ভরি স্বর্ণ ডাকাতি, এসিল্যান্ডসহ আহত ৬

জুন ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রায় সাত কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক
  • আড়াইহাজারে ১৪ ভরি স্বর্ণ ডাকাতি, এসিল্যান্ডসহ আহত ৬
  • লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২২, অনিশ্চয়তায় শান্তি আলোচনা
  • চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা হারুন আল রশিদ
শনিবার, জুন ২০
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা হারুন আল রশিদ
সারাদেশ

চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা হারুন আল রশিদ

জুন ২০, ২০২৬

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক চিফ হুইপ ও প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশিদের তৃতীয় দফা নামাজে জানাজা শেষে ব্রাহ্মণবাড়িয়ায় তাকে দাফন করা হয়েছে। শনিবার (২০ জুন) বাদ জোহর শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শেরপুরে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজার নামাজ পরিচালনা করেন মৌলভীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জাকারিয়া।

এর আগে মরহুমের রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তার বড় ছেলে, কানাডাপ্রবাসী চিকিৎসক আসিফ হারুন।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এম এ মান্নান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা প্রশাসক মো. আবুসাঈদ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

জানাজা শেষে জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব বলেন, “হারুন আল রশিদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতির অভিভাবক। দলের দুর্দিনে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যু শুধু বিএনপির নয়, পুরো জেলার জন্য অপূরণীয় ক্ষতি।”

এর আগে শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম ও দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট হারুন আল রশিদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা হারুন আল রশিদ
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleহরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
Next Article লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২২, অনিশ্চয়তায় শান্তি আলোচনা

Related Posts

প্রায় সাত কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

জুন ২০, ২০২৬

আড়াইহাজারে ১৪ ভরি স্বর্ণ ডাকাতি, এসিল্যান্ডসহ আহত ৬

জুন ২০, ২০২৬

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবেদন, মামলায় জেলে সাংবাদিক

জুন ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.