Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

জুনe ২৬, ২০২৬

পেকুয়ায় অস্ত্রের মহড়ার সময় আটক ২, উদ্ধার বন্দুক-গুলি

জুনe ২৬, ২০২৬

Microsoft MS Office 64 bit [P2P] MAS Active Script

জুনe ২৬, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • পেকুয়ায় অস্ত্রের মহড়ার সময় আটক ২, উদ্ধার বন্দুক-গুলি
  • Microsoft MS Office 64 bit [P2P] MAS Active Script
  • প্রেম করে বিয়ে করায় অন্তঃসত্ত্বা তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ, ভাই-ভাবি গ্রেপ্তার
  • শিক্ষার্থীকে শাসন করতেই স্কুলে হামলা, শিক্ষিকা আহত
Saturday, June 27
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
সারাদেশ

পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

জুনe ২৬, ২০২৬

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় মরিয়ম আক্তার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী আলমগীর হোসেন পালিয়ে গেছেন। এ ঘটনায় তার কথিত পরকীয়া সঙ্গী শাহীন আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার ২ নম্বর পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের সরকারবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম আক্তার কুমিল্লার তিতাস উপজেলার মুটুকি গ্রামের মো. দ্বীনেস মিয়ার মেয়ে। তার স্বামী আলমগীর হোসেন একই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে মরিয়ম আক্তারের সঙ্গে আলমগীর হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

অভিযোগ রয়েছে, প্রায় দুই বছর আগে আলমগীর হোসেন একই বাড়ির চাচাতো ভাই প্রবাসী হুমায়ুন কবিরের স্ত্রী শাহীন আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। পরকীয়ার প্রতিবাদ করায় আলমগীর প্রায়ই স্ত্রীকে মারধর করতেন বলেও অভিযোগ পরিবারের।

পরিবারের দাবি, বৃহস্পতিবার বিকেলে পরকীয়ার বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আলমগীর মরিয়মকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত আলমগীর হোসেন বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে ক্ষুব্ধ স্থানীয়রা শাহীন আক্তারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহতের ননদ সায়েরা ও মা হোসনে আরা বেগম জানান, পরকীয়ার বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার মরিয়মকে মারধর করেছেন আলমগীর। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশও হয়েছে। তাদের দাবি, মরিয়মের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পরকীয়ার প্রতিবাদ করায়
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleপেকুয়ায় অস্ত্রের মহড়ার সময় আটক ২, উদ্ধার বন্দুক-গুলি

Related Posts

পেকুয়ায় অস্ত্রের মহড়ার সময় আটক ২, উদ্ধার বন্দুক-গুলি

জুনe ২৬, ২০২৬

প্রেম করে বিয়ে করায় অন্তঃসত্ত্বা তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ, ভাই-ভাবি গ্রেপ্তার

জুনe ২৬, ২০২৬

শিক্ষার্থীকে শাসন করতেই স্কুলে হামলা, শিক্ষিকা আহত

জুনe ২৬, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.