Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Tensei shita Daiseijo wa, Seijo de Aru Koto wo Hitakakusu 2026 HDRip x264 𝐘𝐓𝐒 𝐓𝐨𝐫𝐫𝐞𝐧𝐭 .t𝐨rr𝐞nt

আগস্ট ৩১, ২০২৬

Reanimal Bypass Fix Tiny Girl Repack PC Version

আগস্ট ৩১, ২০২৬

Office 2026 LTSC Professional Plus Debloated KMS Activated All-In-One P2P release

আগস্ট ৩০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Tensei shita Daiseijo wa, Seijo de Aru Koto wo Hitakakusu 2026 HDRip x264 𝐘𝐓𝐒 𝐓𝐨𝐫𝐫𝐞𝐧𝐭 .t𝐨rr𝐞nt
  • Reanimal Bypass Fix Tiny Girl Repack PC Version
  • Office 2026 LTSC Professional Plus Debloated KMS Activated All-In-One P2P release
  • MS Office Compact Build LTSC
  • FL Studio Crack for PC [Clean]
Monday, August 31
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৪০টি দোকান, ক্ষয়ক্ষতি কোটি টাকা
সারাদেশ

বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৪০টি দোকান, ক্ষয়ক্ষতি কোটি টাকা

জুলাই ১৪, ২০২৬

বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ থেকে ৪০টি দোকান ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক বছরের সঞ্চিত পুঁজি, মালামাল, নগদ অর্থ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নথিপত্র আগুনে পুড়ে যাওয়ায় অনেকেই সর্বস্বান্ত হয়ে পড়েছেন। স্থানীয়দের প্রাথমিক ধারণা, এ ঘটনায় অন্তত ৭ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে রবিন নামে এক ব্যবসায়ীর মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারের অধিকাংশ দোকান টিন ও দাহ্য সামগ্রী দিয়ে নির্মিত হওয়ায় অল্প সময়েই আগুন ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। পরে পাথরঘাটা ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের প্রায় ৩৫ থেকে ৪০টি দোকান ও ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানে থাকা মালামাল, নগদ অর্থ, আসবাবপত্র ও প্রয়োজনীয় ব্যবসায়িক কাগজপত্র পুড়ে যাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকের জীবিকার একমাত্র অবলম্বন ছিল এসব ব্যবসা প্রতিষ্ঠান।

রায়হানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, উপজেলা সদর থেকে রায়হানপুর ও কাকচিড়া ইউনিয়নের দূরত্ব বেশি হওয়ায় অগ্নিকাণ্ডের মতো জরুরি ঘটনায় ফায়ার সার্ভিস পৌঁছাতে সময় লাগে। তাই ভবিষ্যতে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে রায়হানপুর অথবা কাকচিড়া ইউনিয়নে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান তিনি।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক বলেন, একটি আগুনেই ৪০ থেকে ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরায় ঘুরে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে বিনা সুদে ঋণের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। সরকারের পক্ষ থেকে এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনির উদ্যোগে তাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এদিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

ক্ষয়ক্ষতি কোটি টাকা বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৪০টি দোকান
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা
Next Article রোহিঙ্গাদের ভোটার করতে ভুয়া সনদ: আলীকদমে চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.