Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
  • ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»বিনোদন»ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
বিনোদন

ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া

জুলাই ১৪, ২০২৬

মিডিয়ায় দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে কখনো কোনো আপত্তিকর বা অনৈতিক প্রস্তাব পাননি বলে দাবি করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের পেশাগত জীবন, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং তাকে ঘিরে থাকা নানা গুঞ্জন নিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা জানান তিনি।

শবনম ফারিয়া জানান, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয়ের সুযোগ পেলেও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত অভিনয় থেকে দূরে ছিলেন।

তিনি বলেন, ২০১৫ সালে স্নাতক সম্পন্ন করার পর ২০২০ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেছেন। এরপর করোনাভাইরাস মহামারি, ব্যক্তিগত জীবনের পরিবর্তন এবং শারীরিক কিছু সমস্যার কারণে কাজের পরিমাণ কমিয়ে দেন। পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম (পিসিওএস)-এর কারণে ওজন বেড়ে যাওয়ায় ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না বলেও জানান তিনি। এ সময় মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি চাকরিতেও যোগ দেন।

নিজের ক্যারিয়ার নিয়ে শবনম ফারিয়া লেখেন, ১৪ বছরের কর্মজীবনে কেউ তাকে সরাসরি বা পরোক্ষভাবে কোনো খারাপ প্রস্তাব দেওয়ার সাহস দেখায়নি।

তিনি বলেন, “আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ ১৪ বছরে কেউ কোনো দিন, সরাসরি কিংবা আকারে-ইঙ্গিতে, আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহস পায়নি। আমি বিশ্বাস করি, আমি কাকে আমার কাছে কতটুকু অ্যাক্সেস দেবো, আমার কাছে পৌঁছানোর, সে ঠিক ততটুকুই পৌঁছাতে পারবে।”

অভিনেত্রী আরও জানান, মিডিয়ার অধিকাংশ মানুষ তাকে ভালোবাসা ও স্নেহ করেন। ২০১৯ সালে তার বিয়ের অনুষ্ঠান ইন্ডাস্ট্রিতে উৎসবের মতো ছিল বলেও উল্লেখ করেন তিনি। সহকর্মীরা আনন্দের সঙ্গে সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলে জানান ফারিয়া।

নিজের ভাবমূর্তি প্রসঙ্গে তিনি বলেন, মিডিয়ায় তাকে নিয়ে সবচেয়ে বেশি প্রচলিত কথা হলো তিনি রাগী। তবে এর বাইরে তার বিরুদ্ধে কোনো অনৈতিক বা বিতর্কিত ঘটনার অভিযোগ কেউ প্রমাণ করতে পারবেন না বলে দাবি করেন তিনি।

শবনম ফারিয়া জানান, তিনি সবসময় পরিচালকের মাধ্যমে কাজ করেছেন। কোনো প্রযোজকের সঙ্গে কাজের জন্য ব্যক্তিগতভাবে যোগাযোগ করার প্রয়োজন হয়নি বলেও উল্লেখ করেন।

পরিচালক ও প্রযোজকদের ব্যক্তিগত পার্টি নিয়ে প্রচলিত নানা ধারণা প্রসঙ্গে তিনি বলেন, বাস্তবতা অনেক ক্ষেত্রেই ভিন্ন। অধিকাংশ নির্মাতা কাজ নিয়েই ব্যস্ত থাকেন বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

নিজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো ব্যক্তিদের সতর্ক করে শবনম ফারিয়া জানান, প্রয়োজনে স্ক্রিনশট, কল রেকর্ডসহ প্রমাণ প্রকাশ করবেন এবং আইনি ব্যবস্থাও নিতে পারেন।

স্ট্যাটাসের শেষ দিকে সমালোচকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তাকে নিয়ে মন্তব্য করার আগে মিডিয়ায় কাজ করেন এমন মানুষের কাছ থেকে তার সম্পর্কে জেনে নেওয়া উচিত।

কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি ক্যারিয়ারের ১৪ বছরে
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleমাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
Next Article যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

Related Posts

অভিনেত্রী কৃষি থাপান্ডার ফ্ল্যাটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জুনe ২৬, ২০২৬

জনপ্রিয় নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই

জুনe ২৩, ২০২৬

মেয়েকে ছাড়া বাঁচা কঠিন—শর্মিলা ঠাকুর-এর হৃদয়বিদারক কথা

মে ১৭, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.