Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»অন্যান্য»চাকরি»দুই দফা দাবিতে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের বিক্ষোভ
চাকরি

দুই দফা দাবিতে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের বিক্ষোভ

অক্টোবর ২২, ২০২৫

পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশ এবং অধিযাচিত শূন্য পদসমূহে দ্রুততম সময়ে সুপারিশের দাবিতে বিক্ষোভ করেছেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার চাকরিপ্রত্যাশী প্রার্থীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে শতাধিক প্রার্থী অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।

প্রার্থীরা জানিয়েছেন, কমিশনের পক্ষ থেকে তাদের জানানো হয়েছিল—৪৩তম বিসিএসের নামে পিএসসির নিকট কোনো শূন্য পদ নেই। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অধিযাচন এলে সুপারিশ করা সম্ভব হবে।

এরপর ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পিএসসি মনোনয়নের অভিমত প্রদান করে এবং ২৭ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরের কাছে অধিযাচন চেয়ে পত্র প্রেরণ করে। এর ধারাবাহিকতায় ৭ মে ২০২৫ তারিখে ৮ হাজার ৫০১টি এবং পরবর্তী সময়ে আরও কিছু পদসহ প্রায় ৯ হাজার শূন্য পদ কমিশনে প্রেরিত হয়।

কিন্তু এত বিপুলসংখ্যক শূন্য পদ প্রাপ্তির পরও কমিশন বিদ্যমান ‘নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ অনুসারে সুপারিশ না করে বরং ২২ মে ২০২৫ তারিখে তা সংশোধনের উদ্যোগ নেয়।

প্রার্থীদের অভিযোগ, তিন মাস অতিক্রান্ত হলেও সংশোধিত বিধি এখনো গেজেট আকারে প্রকাশিত হয়নি। তারা বলছেন, যে বিধি তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ভবিষ্যৎ নির্ধারণ করবে, সেটিই এখন পরিকল্পিত বিলম্বের শিকার হচ্ছে।

তাদের মতে, ৪৩তম বিসিএস নন–ক্যাডারের ইতিহাসে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। এত প্রার্থী একটি চাকরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন। এখন তারা হতাশ। তারা বলেন, ‘পিএসসি বারবার আমাদের আশ্বাস দেওয়ার পরও এখনো সমাধান হয়নি। পিএসসি যত দ্রুত সম্ভব নিয়োগপ্রক্রিয়া শুরু করে তাদের মানসিক স্বস্তি নিশ্চিত করুক।’

৪৩তম বিসিএসে প্রথমবারের মতো ক্যাডার ও নন-ক্যাডারের ফল একসঙ্গে প্রকাশ করা হয়েছিল। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়—২ হাজার ১৬৩ জনকে ক্যাডার এবং ৬৪২ জনকে নন-ক্যাডারে। কিন্তু হাইকোর্টের আদেশ সত্ত্বেও এখনো পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশ করা হয়নি।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleমঞ্চে মাদক সেবনের অভিযোগ প্রিয়াংকার ভাসুরের বিরুদ্ধে
Next Article ফ্লোরের নিচে মিলল ৩১ পদ্মগোখরোর বাচ্চা

Related Posts

৪০ হাজার টাকা বেতনে চাকরি দেবে হীড বাংলাদেশ

জানুয়ারি ২৬, ২০২৬

এক লাখ ১২ হাজার টাকা বেতনে নিয়োগ দেবে টিআইবি

ডিসেম্বর ৬, ২০২৫

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

ডিসেম্বর ৬, ২০২৫
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.